Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

অন্নপূর্ণা থেকে কাঁটাতার, ১১ দিনের ঝোড়ো ব্যাটিংয়ে কী কী প্রতিশ্রুতি রাখল শুভেন্দু সরকার?

গত ৪ মে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয়। গত ৯ মে, রাজ্য়ের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র ১১ দিন। স্বল্প সময়েই প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২২:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২২:৪৬

options
link
অন্নপূর্ণা থেকে কাঁটাতার, ১১ দিনের ঝোড়ো ব্যাটিংয়ে কী কী প্রতিশ্রুতি রাখল শুভেন্দু সরকার? zoom
কী কী প্রতিশ্রুতি রাখল শুভেন্দুর সরকার?

ছাব্বিশের ভোট ছিল ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। ভোটপ্রচারে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা-নেত্রীরা। গত ৪ মে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয়। গত ৯ মে, রাজ্য়ের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র ১১ দিন। স্বল্প সময়েই প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা থেকে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রীর।

সপ্তম পে কমিশন: ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু করার কথা দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশনে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। তার ফলে রাজ্য সরকারি কর্মীদের একলাফে বেতন বাড়ল অনেকটাই।

Advertisement

অন্নপূর্ণা যোজনা: যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে পেতেন, তাঁরা ভেবেছিলেন হয়তো আর পাবেন না। তবে পালাবদলের পরেও সরকারের তরফে সাফ জানানো হয়েছিল, পূর্বতন সরকারের কোনও প্রকল্পই বন্ধ হবে না। সেইমতো চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগামী মাস থেকে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

মহিলাদের বাসভাড়া মকুব: মহিলাদের সরকারি বাসে আর দিতে হবে না ভাড়া। ক্ষমতায় আসার পর কথা রাখল বিজেপি সরকার। তার ফলে দিঘা থেকে দার্জিলিং কিংবা নিজের জেলার মধ্যে যাতায়াতে সরকারি বাসে চড়লে আর এক পয়সাও খরচ হবে না মহিলাদের। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর।

কাঁটাতারের জন্য জমি হস্তান্তর: অনুপ্রবেশকারীর সমস্যা থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্য ছিল বিজেপির। প্রথমবার বাংলা দখলের পরই মিটল কাঁটাতারে জমিজট। ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হল।

‘পুশব্যাক’ আইন কার্যকর: পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। কেন্দ্রের নির্দেশিকা মেনে ‘পুশব্যাক’ আইন কার্যকর রাজ্যে। অনুপ্রবেশকারী হঠাতে ২০২৫ সালেই রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সেই নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই আইন বলবৎ করল রাজ্য সরকার।

আর জি কর ফাইলস: ক্ষমতায় আসার পর আর জি কর মামলায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন করে খোলা হয়েছে আর জি কর ফাইলস। তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

দুর্নীতির তদন্তে একাধিক পদক্ষেপ: নারী নির্যাতন এবং যেকোনও রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে ‘জিরো টলারেন্স’ নীতি। পৃথক দু’টি কমিশন গঠন করেছেন নয়া মুখ্যমন্ত্রী। আগামী ১ জুন থেকে শুরু হবে তদন্ত। 

আয়ুষ্মান ভারত: পূর্বতন সরকারের আমলে ৫ লক্ষ টাকার সুবিধাযুক্ত স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছিলেন বঙ্গবাসী। তাতে চিকিৎসায় কিছুটা সুবিধা হত। তবে সেই সময় বাংলায় আয়ুষ্মান ভারতের পরিষেবা চালু করতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। বাংলায় সরকার গঠনের পরই আয়ুষ্মান ভারত চালু করা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি লাগু: এবার থেকে বাংলাও জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত। তার ফলে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে শিক্ষার মানোন্নয়ন হবে। ব্লকে ব্লকে গড়ে উঠবে পিএমশ্রী বিদ্যালয়।

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি: রাজ্যে সরকারি কর্মী নিয়োগ বন্ধ ২০১৩ সাল থেকে। তার ফলে বেড়েছে বেকারত্ব। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। ৫ বছর করে বেড়েছে ঊর্ধ্বসীমা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.