গোবিন্দ রায়: এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে SSC গ্রুপ সি’র সদ্য চাকরিহারা ৮৪২ জন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত শুক্রবার তাঁদের চাকরি বাতিল করেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে চাকরিহারারা। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশের ঘণ্টাদুয়েকের মধ্যেই তালিকা প্রকাশ করে এসএসসি। ওই ৫৭ জনকে কমিশন সুপারিশপত্র দেয়নি বলে হলফনামা দিয়ে আদালতে জানায়। এই মামলার শুনানি চলাকালীন ৫৭ জন-সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেব’, ধর্মতলায় ডিএ অনশনমঞ্চে হুমকি পোস্টার!]
উল্লেখ্য, গত ২০১৬ সালে গ্রুপ সি’তে মোট ২০৩৭ জনকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৭৮৫ জনের চাকরি বাতিল। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার তাঁদের সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগপত্র বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতির নির্দেশ অনুযায়ী, সদ্য চাকরিহারা ৮৪২ জনের কেউই আর স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে তাঁরা হাত দিতে পারবেন না। শুক্রবার থেকে তাঁদের বেতনও বন্ধ হয়ে যায়। বেতন ফেরতের বিষয় নিয়ে পরে আদালত সিদ্ধান্ত নেবে।
আগামী ১৬ মার্চের মধ্যে গ্রুপ সি-তে চাকরি পাওয়া সব ব্যক্তির নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ মার্চের মধ্যে তা খতিয়ে দেখবে কমিশন। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি। এই শূন্যপদে আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের নির্দেশও দেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিহারারা।
[আরও পড়ুন: আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই স্বস্তি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত]
সর্বশেষ খবর
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল
-
বাড়ি জলের ট্যাঙ্কেই বিপদ বোঝেনি পরিবার! কেরলে ডুবে মৃত্যু ৫ ও ৩ বছরের ভাইবোনের
-
ঠাকুরদালান থেকে বিতাড়িত হতেই শুরু নিজেদের দুর্গা আরাধনা! পুরুলিয়ায় ধীবরদের পুজো এবার শতবর্ষে