সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশমতো প্রায় ৯ বছর পর রবিবার রাজ্যে ফের এসএসসি। প্রশ্নপত্র ফাঁস রুখতে সতর্ক কমিশন। এদিন নবম-দশম শ্রেণির পরীক্ষায় বসছেন ৩ লক্ষেরও বেশি। SSC সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য দেখে নিন একনজরে।
দুপুর ২.৩০: পুলিশের মানবিক ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। পরীক্ষা শেষে পা ভাঙা পরীক্ষার্থীকে পিঠে নিয়ে টোটোয় তুলে দিলেন কোতোয়ালি থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল রীতা রায়।
দুপুর ১.৩০: শেষ হল এসএসসি’র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।
বেলা ১২.১৫: পুলিশি ঘেরাটোপে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভুয়ো ফেসবুক পোস্ট করে ধৃত অরিন্দম পাল।





সকাল ১০: খুলল পরীক্ষাকেন্দ্রের দরজা। নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে ঢুকতে দেওয়া হচ্ছে প্রার্থীদের।


সকাল ৯.৪৫: সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।

সকাল ৯.৩৯: পরীক্ষার্থীদের সুবিধায় চলছে অতিরিক্ত সরকারি বাস।
সকাল ৮.৩৬: পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়।
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস
