ধীমান রক্ষিত: প্রকাশিত এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (SSC recruitment Notice)। ক্যালেন্ডারে ৩০ তারিখ পড়তেই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশন। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা ও তাঁদের দক্ষতার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।
গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী ৪০ বছর বয়সি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা তালিকা প্রকাশের পর প্রথম কাউন্সিলিং হওয়ার পর থেকে নতুন প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে এক বছর। বিশেষ অনুমোদনে সেই প্যানেলের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে। নতুন বিধিতে স্বচ্ছতাতেও বেশি জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করা হবে। তারপর সেগুলি নষ্ট করা হতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে। ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর শিটের কপি।
দিনকয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৩০মে। কারণ, শীর্ষ আদালত চলতি মাসের ৩১ তারিখের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। সেই মতো বৃহস্পতিবার রাতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স! প্রেমচর্চা উসকে ছুটির মুডে ‘কথা’ জুটি
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক