সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব সিবিআইয়ের। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে মণীশ জৈনকে।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় গোটা বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফের তলব করা হয়েছে মনীশ জৈনকে। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি তাঁর কোনও যোগ ছিল কি না, সে বিষয়ে আধিকারিকরা স্পষ্টভাবে কিছু জানাননি। তবে মনীশ জৈন গোটা বিষয়টা জানতেন বলেই ধারণা সিবিআইয়ের। একাধিক ফাইলেও নাকি সই মিলেছে তাঁর। ফলত আগামিকাল জিজ্ঞাসাবাদ করলে এই সংক্রান্ত তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘সুতির শাড়ি হাতে আদ্যাপীঠে পুজো দিতে এসেছিলেন মা, কিন্তু…’, চোখে জল আনা স্মৃতিচারণা মমতার]
এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হন শিক্ষাসচিব। সেই সময় জানা গিয়েছিল, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে তাঁর।
[আরও পড়ুন: বাড়ানো হল না মনোনয়নের সময়সীমা, স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী, রায় হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট