Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬

অমিতের রাজ্য সফরের আগে তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন দিলীপ-রাহুলরা

শুরু হয়ে গিয়েছে উনিশের লড়াই, বার্তা দিলীপের৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ২১:১৯

options
link
অমিতের রাজ্য সফরের আগে তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন দিলীপ-রাহুলরা zoom
Advertisement

রূপায়ন গঙ্গোপাধ্যায়: অমিত শাহ রাজ্য সফরের একদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য বিজেপি নেতারা। ২০১৯ সালের ম্যাচ শুরু হয়ে গিয়েছে বলে শাসকদলকে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, পঞ্চায়েতে ওয়ার্ম আপ গেম হয়েছে। এবার ২০১৯ সালের ম্যাচ শুরু হবে। জুলাই থেকে বাংলায় নতুন রাজনীতির সূচনা হবে৷ ভাঙবে তৃণমূল৷

[বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল৷ তারই প্রতিবাদে সোমবার ধর্মতলার গান্ধীমূর্তির অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজ্য বিজেপি৷ সেখান থেকেই দিলীপ ঘোষের হুঁশিয়ারি, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রাখছেন অনেক তৃণমূল নেতা৷ কয়েকদিনের মধ্যেই তাঁরা গেরুয়া বসন পড়বেন৷ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ৷ জানান, “কোথায় নেতাজি কোথায় পেঁয়াজি। কোথায় মাইকেল কোথায় সাইকেল।” কেবল দিলীপ ঘোষই নন, নাম না করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘রাম পাঁঠা’ বলে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ তিনি বলেন, “বলছে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে। আমরা ক্ষমতায় এলে উন্নয়নকে রাস্তায় টেনে নামাব।”

[মাথাব্যথা বাড়াচ্ছে বাইক রেসিং, রুখতে কী পদক্ষেপ পুলিশের?]

এদিন পুরুলিয়ার দুই বিজেপি কর্মীর খুনের ঘটনা টেনে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ বলেন, দিলীপ ঘোষ এনকাউন্টার বলেছেন তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কিন্তু পুরুলিয়াতে নিজেরাই এনকাউন্টার করে দেখিয়ে দিয়েছে৷ একই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও৷ তাঁর অভিযোগ, বিজেপি কর্মী খুনের ঘটনায় আসল দোষীদের গ্রেপ্তার করা হয়নি। সোমবারের সভায় রাজ্য নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুরেশ পূজারী৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.