Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
State budget

২২ জুন রাজ্য বাজেট, বাংলার মানুষকে কী উপহার দেবে শুভেন্দুর সরকার?

জুন মাসের ১৮ তারিখ শুরু হবে বাজেট অধিবেশন।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৩:২২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৩:২২

options
link
২২ জুন রাজ্য বাজেট, বাংলার মানুষকে কী উপহার দেবে শুভেন্দুর সরকার? zoom
ফাইল ছবি।

জুন মাসের ১৮ তারিখ শুরু হবে রাজ‌্য বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে ২২ জুন। নিয়মমাফিক রাজ‌্যপালের বাজেট ভাষণের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে। তার জন‌্য বিধানসভার অধ‌্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে রাজ‌্যপালের সঙ্গে আলোচনা সেরে নিতে বললেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বিধানসভায় এসেছিলেন। অধ‌্যক্ষের সঙ্গে বাজেট ও বিএ কমিটি-সহ একাধিক ইসুতে প্রাথমিক আলোচনাও সারেন মুখ‌্যমন্ত্রী।

জানা গিয়েছে, বুধবার সকালেই রাজ্যপালের সঙ্গে এনিয়ে আলোচনা হওয়ার কথা। থাকার কথা মুখ্যমন্ত্রীরও। তাঁর সঙ্গেই অধ্যক্ষ রাজভবনে গিয়ে বাজেট প্রসঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিতে পারেন। সরকার গঠনের পর এটাই বিজেপির প্রথম বাজেট। যেখানে থাকতে পারে একাধিক চমক। সরকারে এসে একাধিক প্রতিশ্রুতি পূরণ বাজেটের মধ্যে দিয়ে করতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার।

Advertisement

সামনেই ভোট থাকায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল তৎকালীন তৃণমূল। সেখানে যুবসাথীর মতো বেশ কিছু বড় ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন মসনদে নতুন দল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কুর্সিতে বসার পরই একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা আমজনতার মন যে কেড়েছে তা বলাই বাহুল্য। আগামীতে পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কী উপহার দেয় শুভেন্দুর সরকার, সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.