দীপালি সেন: স্কুলের পাঠ্যক্রমকে (Syllabus) নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে একাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্য জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পাঠ্যক্রম পুনর্গঠনের পরিকল্পনা বর্তমানে আলোচনার স্তরে রয়েছে।
জানা গিয়েছে, এর আগে ২০১১ সালে গঠন করা হয়েছিল সিলেবাস কমিটি। যে কমিটি কাজ শুরু করেছিল ২০১২ সালে। ২০১৩ সালে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম পুনর্গঠন করা হয়েছিল।
[আরও পড়ুন: মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা]
দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছিল ২০১৪ সালে। ২০১৫ সালে নবম এবং ২০১৬ সালে দশম শ্রেণির পাঠ্যক্রম বদল করা হয়েছিল। সূত্রের খবর, নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে আবারও সব শ্রেণির পাঠ্যক্রমকে পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে শিক্ষা দপ্তর।
সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, “আধুনিক ও বিশ্বমানের পাঠ্যক্রম গড়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।” জানা গিয়েছে, এই পাঠ্যক্রম পুনর্গঠনের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। তাই স্বল্প সময়ের মধ্যে একাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কম। শিক্ষামন্ত্রী জানান, উৎসশ্রী পোর্টালে ব্যাপক সাড়া মিলছে। ইতিমধ্যেই দু’হাজারের বেশি শিক্ষক পোর্টালের মাধ্যমে বদলি হয়েছেন।
[আরও পড়ুন: Coronavirus: একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল]
সর্বশেষ খবর
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক