শুভঙ্কর বসু: জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Saurav Das)। ২ মে পুরভোটের ফলপ্রকাশ, তাই আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি হবে ভোট। তার মধ্যে রয়েছে দমদম (DumDum) ও শ্রীরামপুরের একটি করে বুথ।
রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভার ভোট ছিল। ভোট গ্রহণ হয়েছে ১১ হাজার ২৮০টি বুথে। পুরভোটে শাসকদলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। একাধিক জায়গায় পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন। এদিকে নিয়ম মেনে ভোটের পর জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, “শ্রীরামপুরের ২৫ ওয়ার্ডের ৭ নম্বর বুথ অর্থাৎ মহেশ কলোনি যুব কিশোর সংঘ ও দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের চার নম্বর বুথ অর্থাৎ লেক পয়েন্ট স্কুলে রিপোল হবে।” তবে অশান্তি বা ছাপ্পা ভোটের অভিযোগে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নয় বলেই খবর।
[আরও পড়ুন: ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী, গেট টপকে ক্যাম্পাসে ঢুকে ক্লাস বন্ধ করলেন পড়ুয়ারা!]
জানা গিয়েছে, জেলাশাসকের রিপোর্ট অনুযায়ী এই বুথ দুটিতে নিয়ম মেনে ভোট করানো যায়নি। সেই কারণে সব দিক বিবেচনা করে ওই দুটি বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। আগামী ২ তারিখ পুরভোটের ফল প্রকাশ। সেই কারণে আগামিকাল ১ ফেব্রুয়ারি ভোট হবে ওই দুটি বুথে।
কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি ও বামেরা। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দুটোতে করানোর কী দরকার। শান্তিপূর্ণ ছাপ্পা হয়েছে। দু-চারটে জায়গায় ভোট হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ করার ক্ষমতা নেই।” পালটা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বামেরা আর বিজেপিই তো ইভিএম ভেঙেছে। ওদের বিষয়ে কিছু বলারই নেই।”
[আরও পড়ুন: আনিসের দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে ফের জটিলতা, দেহ তুলতে বাধা দাদার, দিলেন নতুন শর্ত]
সর্বশেষ খবর
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?