সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ষষ্ঠী থেকে নয়, দুর্গাপুজোয় পঞ্চমীতেও ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ শুক্রবার এ কথা সরকারিভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এর ফলে এ বছরের পুজোয় টানা ১১ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা৷
গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ৷ বনধকে ব্যর্থ করে সরকারি বাস বা ট্যাক্সিতে কর্মক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, প্রয়োজনে পুজোর সময় এক দিন বেশি ছুটি ঘোষণা করা হতে পারে৷ চলতি মাসের প্রথম সপ্তাহেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো পঞ্চমীতে ছুটি পেতে চলেছেন কর্মীরা৷ এদিন সেই ঘোষণাই সরকারিভাবে করা হল৷
এমনিতে মহাষষ্ঠীর দিন থেকে সরকারিভাবে ছুটি থাকে৷ তবে এবার একদিন বেশি ছুটি পাওয়ায় মোট ১১ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা৷ লক্ষ্মী পুজোর পরের দিন খুলবে সমস্ত সরকারি অফিস ও দফতর৷ বনধের দিন কাজ করার সুফল হাতেনাতেই পেলেন কর্মীরা৷ পুজোর ছুটির তালিকায় অতিরিক্ত একদিন যুক্ত হতে চলায় নিঃসন্দেহে খুশি কর্মীরা৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!