Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রে হুগলিতে হচ্ছে না মমতার সভা! মাঠ দিতে আপত্তি মঠের, কাল ফের শুনানি হাই কোর্টে

হাই কোর্ট যে মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছিল, সেই জায়গা দিতে আপত্তি জানায় জগন্নাথ মঠ কর্তৃপক্ষ।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৪৫

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৪৫

options
link
শুক্রে হুগলিতে হচ্ছে না মমতার সভা! মাঠ দিতে আপত্তি মঠের, কাল ফের শুনানি হাই কোর্টে zoom
কাল শ্রীরামপুরে মমতা সভা হচ্ছে না।
Advertisement

দীর্ঘ টানাপোড়েনের পরেও ধোপে টিকল না আবেদন। বৃহস্পতিবার শ্রীরামপুরে মমতাকে সভার অনুমতি দেয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেখানেই ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। হাই কোর্ট যে মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছিল, সেই জায়গা দিতে আপত্তি জানায় জগন্নাথ মঠ কর্তৃপক্ষ। আদালতে তারা জানায়, এই জায়গা মন্দির কমিটির। এখানে রাজনৈতিক সভা করতে দেওয়া হয় না বলে জানানো হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি।

বৃহস্পতিবার শেষবেলায় উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন, শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আপাতত স্থগিত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করায় মিটিং পিছিয়ে যায় বলে সূত্রে খবর। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। জানা গিয়েছে, এদিন সভার বিকল্প জায়গা নিয়ে অবস্থান জানাবে রাজ্য। শ্রীরামপুরে কেন সভার আয়োজন, তৃণমূল কর্মীদের পুলিশ হেনস্থা ইত্যাদি নিয়ে অতিরিক্ত হলফনামায় নিজেদের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই কর্মসূচি কি আগামী সপ্তাহে করা সম্ভব? উদ্যোক্তাদের প্রশ্ন করেন প্রধান বিচারপতি। সভার দিন পরিবর্তনে আমার কোনও সমস্যা নেই বলে আদালতে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে আইনি জটিলতা গড়াল হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের এজলাসে। বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার কয়েক ঘণ্টার মধ্যেই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যে মাঠটি কালীঘাট তৃণমূলের সভার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। সেই মামলার শুনানিতেই সভাস্থল নিয়ে আপত্তি জানায় মঠ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। তবে মিটিংয়ে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রেও মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত। জানায় আদালত। সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে মমতার দলকেই। নির্দিষ্ট সময়সীমা, জামায়েতে লোকসংখ্যা সহ একাধিক শর্ত বেঁধে কল্যাণ গড়ে মমতাকে মিটিংয়ের অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে তৃণমূলের কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে মিছিল করে তারপর সভার করার কথা ছিল। পুলিশের কাছে এ নিয়ে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমজার। কিন্তু পুলিশি অনুমতিকে ঘিরে জটিলতার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।

বৃহস্পতিবার সেই মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। তবে একই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। মিটিংয়ে সায় দিলেও, মিছিলে হাঁটতে পারবে না কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে দুপুর ১ টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে। তৃণমূলের সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলে জানিয়েছিলেন বিচারপতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.