Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

শহরের ফুটপাথে দুধের শিশুকে থেঁতলে খুন, গ্রেপ্তার সৎ বাবা

ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে খুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ১৮:৩০

options
link
শহরের ফুটপাথে দুধের শিশুকে থেঁতলে খুন, গ্রেপ্তার সৎ বাবা zoom

অর্ণব আইচ: ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে পাথর দিয়ে থেঁতলে খুন। দেহটি জঙ্গলে ফেলে রেখে এসে ফের নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সৎ বাবা। বাবুঘাটের কাছে নর্দমা থেকে শিশু উদ্ধারের ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। অভিযুক্ত তপন সরকারকে গ্রেপ্তার করেছে ময়দান থানা পুলিশ। 

[ উলটপুরাণ, এবার অভিনেত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মঙ্গলবার মধ্যরাতে বাবুঘাটের কাছে গঙ্গাসাগর মেলার মাঠ লাগোয়া ফুটপাত থেকে নিথোঁজ হয়ে যায় দু’বছরের এক শিশুকন্যা। পরের দিন অর্থাৎ বুধবার সকালে গঙ্গাসাগর মেলা মাঠের উত্তর-পশ্চিম দিকে একটি নর্দমার শিশুটির দেহ পড়ে থাকতে দেখতেন পরিবারের লোকেরা। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, দু’বছরের ওই শিশুটি বাবা-মায়ের সঙ্গে থাকত বাবুঘাটের ঠিক উলটো দিকের ফুটপাথে। বাবা তপন সরকার এবং মা মুন্নি পেশায় দিনমজুর। শিশুটির সৎ বাবা তপন। ওই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। তাদের বাবা তপন হলেও মুন্নি মা নয়। তদন্তকারীরা জানিয়েছেন, ইদানিং তপন-মুন্নির সম্পর্কে অবনতি ঘটে। প্রায় দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।পারিবারিক অশান্তি কারণে মধ্যরাতে ঘুমন্ত শিশুটি তুলে নিয়ে গিয়ে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে তপন। মৃতদেহটি নর্দমায় ফেলে দিয়ে ফের ফুটপাতে ঘুমিয়ে পড়ে সে। বুধবার সকালে শিশুর মৃতদেহটি উদ্ধার হওয়ার পর থেকে বেপাত্তা হয়ে যায় তপন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[এবার একজোড়া নয়া উড়ালপুল পাচ্ছে শহর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.