সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার বুকে দাঁড়িয়ে ফের বিতর্কিত ‘আজাদি’ স্লোগান শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ একটি অনুষ্ঠান চলাকালীন পড়ুয়াদের মুখে এই স্লোগান শোনা যায়।
ভিডিও-য় এক পড়ুয়াকে বলতে শোনা যায়, “কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি।” নন্দন চত্বরে যে পড়ুয়া এই স্লোগান দিচ্ছিলেন, তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন আরও বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের হাতে ছিল পোস্টার। সূত্রের খবর, রবিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কাশ্মীরের ‘আজাদি’র সমর্থনে স্লোগান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। একই স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল যাদবপুরের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধেও। এদিন নয়া ভিডিও প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
দেখুন ভিডিও:
#WATCH: Students of Kolkata’s Jadavpur University raise ‘Azadi’ slogans, outside Academy of Fine Arts. pic.twitter.com/HvMjFLXSIf
— ANI (@ANI_news) April 2, 2017
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের