সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানা ছাঁটা গেল বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর৷ সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকের পদ থেকে অপসারিত করা হল তাঁকে৷ তাঁর জায়গায় দায়িত্বে এলেন দলের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী৷ বৃহস্পতিবার পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলী সুজনকে অপসারণের সিদ্ধান্তে সিলমোহর দেয়৷
যদিও কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিএম রাজ্য নেতৃত্ব৷ জেলা সম্পাদকের পদ ছাড়াও পরিষদীয় দলের পাশাপাশি ছাত্র সংগঠনের দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে৷ এতকিছু সামলে জেলার সংগঠনে সময় দিতে পারছিলেন না৷ সেই যুক্তিতেই তাঁর বদলে প্রবীন নেতা শমীক লাহিড়ীকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সুজনের ঘনিষ্ঠমহলের দাবি, বাম পরিষদীয় দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে জেলার কাজকর্ম সেইভাবে সময় দিয়ে করে উঠতে পারছিলেন না তিনি। তাই রাজ্য সম্পাদকমণ্ডলী সেই বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও পার্টির অন্দরে কানাঘুষো, জেলা সংগঠন পরিচালনার কাজে সুজনের উপর অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব। তাই ডানা ছাঁটা হয়েছে তাঁর।
সর্বশেষ খবর
-
পঞ্চমীর লুকবুকে তাক লাগানো ওয়েস্টার্ন? হাঁটু-কনুইয়ের কালো ছোপ দূর করুন এই ৩ ঘরোয়া মাস্কে
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
-
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার
-
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, কলকাতা লিগের নিস্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান
-
ফের মাঝআকাশে আতঙ্ক! বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, হুলস্থুল কাণ্ড উড়ানে