সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি হানা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, “প্রত্যেকবার ভোট এলেই এই ধরনের তল্লাশি হয়। কিন্তু কিছুই কোনওদিন পায়নি।” এরপরই সুজিত বলেন, “এসব করে লাভ নেই। মানুষই আমার সার্টিফিকেট।”
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। যান মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস ও রেস্তরাঁয়ও। তবে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ সুজিত। তাঁর কথায়, “প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি। ভোটের আগে চাপ তৈরি করতে এসব করে।”
এদিন সুজিত বসু আরও বলেন, “ওরা নিতাইয়ের (দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর) বাড়িতেও গিয়েছে। রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে।” দমকল মন্ত্রীর সাফ কথা, তিনি দুর্নীতি করেননি। অভিযোগ তো অনেকেই করেন। কিন্তু প্রমাণ তো করতে হবে। মানুষ সবটা জানে। মানুষই তাঁর সার্টিফিকেট।
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার