Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

ঢাল আইনি মারপ্যাঁচ, মমতার বিরুদ্ধে অমিত শাহকে ‘ফোন’ করার প্রমাণ নিয়ে ঢোঁক গিললেন শুভেন্দু!

'আদালতে মামলা হলে উপযুক্ত জবাব', পিছু হঠে বললেন বিরোধী দলনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১৭:৫৯

options
link
ঢাল আইনি মারপ্যাঁচ, মমতার বিরুদ্ধে অমিত শাহকে ‘ফোন’ করার প্রমাণ নিয়ে ঢোঁক গিললেন শুভেন্দু! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC)জাতীয় দলের তকমা হারানোর পর অমিত শাহকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ফোন করেছিলেন বলে বিস্ফোরক দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তিনি প্রমাণ-সহ তা পেশ করবেন বলে টুইটও করেছিলেন তিনি। তবে তাঁর এসব হুঁশিয়ারি কার্যত ‘ফাঁকা আওয়াজ’ হিসেবেই প্রতিপন্ন হল। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে কোনও প্রমাণ দিতে পারলেন না শুভেন্দু অধিকারী। বললেন,  ”এভাবে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোনিক কথোপকথন প্রকাশ্যে আনা যায় না। একমাত্র বিচারব্যবস্থাই তা করতে পারে। তাই বলছি, উনি এ বিষয়ে আমার বিরুদ্ধে মামলা করুন। তখন আদালত এই ফোনের প্রমাণ চাইলে কল রেকর্ড প্রকাশের জন্য আবেদন জানাব।” 

মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “দল সর্বভারতীয় তকমা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চারবার ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু অমিত শাহজি (Amit Shah) স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।” মমতার দাবি, শুভেন্দুর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। এমনকী, শুভেন্দু যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে পদত্যাগ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: মোবাইলে লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য, খুঁজতে ফরেন্সিক ল্যাবে জীবনকৃষ্ণর ফোন পাঠাচ্ছে CBI]

এর পালটায় শুভেন্দু টুইট করে জানিয়েছিলেন, বৃহস্পতিবারই তিনি প্রমাণ পেশ করবেন। কিন্তু সময় এলে দেখা গেল, কোনও প্রমাণ দেখাতে পারলেন না বিরোধী দলনেতা। উলটে দাবি করলেন, ল্যান্ডফোন ফোন করা হয়েছিল। সেই কল রেকর্ড এভাবে প্রকাশ করা যায় না, আইনি বাধা রয়েছে। বরং মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা করলে তিনি আদালতের কাছে এই টেলিফোনিক কথোপকথন প্রকাশের অনুমতি চাইবেন।  

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা! এবার শরদ পওয়ারের দ্বারস্থ খোদ আদানি]

রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চাপেই এ বিষয়ে বড়সড় চ্যালেঞ্জ করেও ঢোক গিলেছেন শুভেন্দু। তাই এদিন প্রমাণের বদলে আইনি জটিলতার কথা বললেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.