সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। এই ফলের দায় কার, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। এসবের মাঝে সায়েন্স সিটির বৈঠক থেকে পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে আমি নেই।” পাশাপাশি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন তিনি। জানালেন কীভাবে প্রতিমুহূর্তে নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ান তিনি। তবে এবার শুভেন্দুর নিশানায় কি সুকান্ত? শুরু চর্চা।
লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে চলছে বিস্তর কাঁটাছেড়া। কোন ভুলে বাংলায় এতটা পিছিয়ে পড়ল পদ্মশিবির, তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মত। দলের নেতাদের মতামতও ভিন্ন। ফলাফল পর্যালোচনার জন্য বুধবার বিজেপির তরফে সায়েন্স সিটিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari), সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা। সেখানেই বিজেপির পরাজয়ের দায় ইঙ্গিতে সংগঠনের দায়িত্বে থাকা নেতা অর্থাৎ সুকান্তর দিকে ঠেলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু।
[আরও পড়ুন: মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত ২ পর্যটক, এখনও নিখোঁজ এক]
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি বিরোধী দলনেতা। সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে নেই। তবে তা সত্ত্বেও সমস্ত বিপদে কর্মীদের পাশে দাঁড়ান, সেকথাও এদিন বলেন তিনি। বলেন, “আমার সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়ে এসেছি কীভাবে বাংলাকে বাঁচানো যায়।” বারবার কর্মীদের জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন সেকথাও তুলে ধরেন। দলের গ্রহণযোগ্যতা বাড়াতে কীভাবে এগোতে হবে তা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। এদিনের সভায় সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি বাংলা থেকে হারিয়ে যায়নি।” মাটি ফেরানোর লড়াইয়ের ডাকও দিলেন তিনি।
[আরও পড়ুন: সাতসকালে রাস্তায় মহিলার গলাকাটা দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা]
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত