স্টাফ রিপোর্টার: ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি। জরিমানা ধার্য করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আর সেই ট্রাফিক আইন ভঙ্গের জন্য জরিমানা দিলেন শুভেন্দু।
শুক্রবার লালবাজারে (Lalbazar) এসে জরিমানার ১১ হাজার টাকা জমা দিয়ে যান বিরোধী দলনেতা। ২০২১ সালের ৬ মে থেকে গত ২০ জুন পর্যন্ত শুভেন্দুর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের জন্য ১১টি কেস করেছিল কলকাতা পুলিশ। শুভেন্দু এদিন বলেন, ‘‘১১ হাজার টাকা জরিমান মিটিয়ে দিয়েছি। তবে আমি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে থাকি তাহলে তার যথাযথ প্রমাণ দিতে হবে। সেই নিয়ে একটি চিঠি লালবাজারে দিতে এসেছি। আমার বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের নির্দিষ্ট তথ্যপ্রমাণ পুলিশকে দিতে হবে।’’ তথ্যপ্রমাণ পুলিশ দিতে না পারলে আইন পথে যাবেন বলেও পুলিশ কমিশনারকে এদিন হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।
[আরও পড়ুন: ঝালদা পুরসভার ৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের]
বিরোধী দলনেতার (Leader of Opposition) অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেছে বেছে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনছে প্রশাসন। এরপরই সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম করে তিনি হুঁশিয়ারি দিয়ে দেন, “আমি এ নিয়ে অনেক দূর যাব। বিনীত গোয়েলকে (Vinit Goel) টেনে নিয়ে যাব।” শুভেন্দুর দাবি, কেন তাঁর জরিমানা করা হল, সেটা তিনি জানেনই না। এদিন রাজ্য সরকারকে ‘ভিখারি সরকার’ বলেও কটাক্ষ করতে শোনা যায় বিরোধী দলনেতাকে।
[আরও পড়ুন: মাদকাসক্ত হয়ে পড়ছে যুবসমাজ, কলকাতায় সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ পুরসভার]
এদিকে, শনিবার কুলপিতে বিজেপির (BJP) সভা রয়েছে। যেখানে প্রধান বক্তা শুভেন্দু। সেই সভাস্থলের সামনে তৃণমূল তাদের দলীয় পতাকা লাগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ‘‘সভার পাশে রাস্তায় যে কেউ পতাকা লাগাতেই পারে। কিন্তু সভাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রকের জায়গায়। তৃণমূলের (TMC) ঝান্ডা লাগানোর সুযোগ সেখানে নেই।’’
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?