দিন কয়েক আগেই জানা গিয়েছিল রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বিরাট অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আদানি। নিউটাউনে তৈরি হবে অত্যাধুনিক মানের হাসপাতাল। বৃহস্পতিবার স্বাস্থ্যভবন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এই হাসপাতালে বিশেষ পরিষেবা পাবেন গরিবরা। ২০০০ বেডের মধ্যে এক হাজার থাকবে শুধু তাঁদের জন্যই। খুব শীঘ্রই হবে ভূমিপুজো।
গত শনিবার নিজের বিধানসভা এলাকা ভবানীপুরের একটি আলোচনাচক্রে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ব্যবসায়ীদেরও অনেকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। তিনি জানিয়েছিলেন, আদানি এ নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। নিউটাউনে গড়ে উঠবে ২০০০ হাজার শয্যার অত্যাধুনিক মানের হাসপাতাল। সেদিনও তিনি জানিয়েছিলেন এই হাসপাতালে বিশেষ পরিষেবা পাবেন দরিদ্ররা। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বললেন, ওই হাসপাতালের ১০০০ বেড বরাদ্দ থাকবে শুধুমাত্র গরিবদের জন্য। বাকি ১০০০ বেড বাণিজ্যিক ভাবে ব্যবহার হবে। এতে রাজ্যবাসী উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যান্য শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলায় আসুন, শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করুন। এখানে বিনিয়োগ দরকার।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাকা চলে গিয়েছে বহু বছর আগে। তারপর আর সে অর্থে বড় অঙ্কের বিনিয়োগ হয়নি বাংলায়। তৃণমূল জমানায় রাজ্যে বিনিয়োগের হয়নি বললেই চলে। যদিও একাধিকবার রাজ্যের তরফে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে কোটি কোটি টাকার বাণিজ্যের মউ স্বাক্ষরিত হয়েছে বলেও দাবি করেছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তার বাস্তবায়ন দেখতে পায়নি বাংলা। পালাবদলের পর রাজ্যে শিল্প এবং বিনিয়োগের হাল ফেরাতে তৎপর হন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দাদনপাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু। এনিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে যাবতীয় আলোচনা পর্বও মিটেছে বলে খবর। এবার নিউটাউনে স্বাস্থ্যথাতেও বিনিয়োগ করছে তাঁরা। এটি বাস্তবায়িত হলে পূর্ব ভারতের ইতিহাসে স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম বৃহত্তম বেসরকারি বিনিয়োগ হতে চলেছে এটিই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?