Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Swapan Dasgupta

কীভাবে বাড়বে রাজস্ব, বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

কীভাবে বঙ্গের রাজস্ব বাড়বে? সেই বিষয়ে রাজ্য বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ, শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখা হয়। বাজেট ও রাজস্ব বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন অর্থমন্ত্রী।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:৫২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:৫২

options
link
কীভাবে বাড়বে রাজস্ব, বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত zoom
বিধানসভায় বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
Advertisement

কীভাবে বঙ্গের রাজস্ব বাড়বে? সেই বিষয়ে রাজ্য বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ, শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখা হয়। বাজেট ও রাজস্ব বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাজ্যে এখন আয় বাড়ছে। মদ বিক্রি করেই কি রাজস্ব বাড়ছে? সেই চর্চাও চলছে। সেই প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, “আলোচনা হল প্রোফেশনাল ট্যাক্স নিয়ে। যেখানে আমরা ট্যাক্স বাড়ালাম না, বরং খরচ সীমাবদ্ধ রাখলাম।” তিনি বলেন, “আমরা কি ডবল ট্যাক্সেসন করছি? না, করলে সেটা চিন্তার হত।”

সরকারি কর্মীদের দেওয়া আয়কর রাজ্যের খাতাতেই জমা পড়ে। কিন্তু অন্যান্য রাজ্যের মতো এখানেও সরকারি কর্মী কমছে। বেসরকারি ও অন্যান্য ক্ষেত্রে কর্মী বাড়ছে। সেই বিষয়কে মাথায় রেখেই রাজস্ব বাড়ানোর ভাবনাচিন্তা চলছে। তাঁর কথায়, “ইনফরমাল সেক্টরকে ফরমাল অর্গানাইজড সেক্টরে আনতে চাই। রেভিনিউ বাড়াব আমরা। আপাতত যা ট্রেন্ড দেখছি, তাতে এই রাজ্য থেকে ১৮ শতাংশ বাড়বে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কীভাবে আসবে রাজস্ব? সেই বিষয়েও বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। খনিজ ক্ষেত্রকে বিগত রাজ্য সরকার আয়কর ছাড় দিয়েছিল। এবার সেই ক্ষেত্রকে সংযোজন করা হচ্ছে। স্বপন দাশগুপ্তের কথায়, “অন গোয়িং প্রজেক্ট। এআই সাহায্য নিতে হবে, পুলিশিং বাড়াতে হবে। যত ব্যবসা বাড়বে, তাতে লাভ বাড়বে। জিএসটি কালেকশন এখানে কম হত। সেটা বাড়লে লাভও তো আমাদের।” এটি কিছুটা অর্থনীতি, কিছুটা রাজনীতি। এমনই করছেন অর্থমন্ত্রী। অর্থনীতির লোকের আয়কর বাড়াতেন। তিনি সেই কাজ না করে মানুষের উপর চাপ কমাতে চেয়েছেন। আগামী দিনেও তাই করা হবে। বিধানসভায় সেই কথাই জানান স্বপন দাশগুপ্ত।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.