Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Swastha bhaban

ব্লাড ব্যাঙ্কের বেনিয়মে রাশ! রক্ত বিক্রিতে শর্ত বেঁধে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের

রক্ত প্লাজমা বিক্রির ক্ষেত্রে সমস্ত তথ্য অন্ততপক্ষে ৭ দিন আগে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলে জানিয়ে অনুমতি নিতে হবে। সাফ জানাল স্বাস্থ্য দপ্তর।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৬:৫৮

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৬:৫৮

options
link
ব্লাড ব্যাঙ্কের বেনিয়মে রাশ! রক্ত বিক্রিতে শর্ত বেঁধে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের zoom
প্রতীকী ছবি।
Advertisement

রক্ত নিয়ে ‘কারবার’ বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন না নিয়ে বিপুল পরিমাণ রক্ত-প্লাজমা বিক্রি করা যাবে না। রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিপুল ট্রান্সফার নিয়ে গাইডলাইন দিল স্বাস্থ্য ভবন। পুরনো নির্দেশিকা মনে করিয়ে স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে, রক্তের প্রেরক কে? কোন গ্রুপের কত ইউনিট পাঠানো হচ্ছে? রক্ত প্লাজমা বিক্রির ক্ষেত্রে সমস্ত তথ্য অন্তপক্ষে ১৫ দিন আগে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলে জানিয়ে অনুমতি নিতে হবে। সাফ জানাল স্বাস্থ্য দপ্তর।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, রক্তদাতার সম্মতিপত্রে উল্লেখ থাকতে হবে যে, প্রয়োজনে তাঁর দেওয়া রক্ত অন্য লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কেও ব্যবহার করা যেতে পারে। রক্তের সঙ্গে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন বা টিটিআই পরীক্ষার রিপোর্ট এবং নির্ধারিত তাপমাত্রায় পরিবহণের নথিও দিতে হবে।

সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্ত ও রক্তের উপাদান প্লাজমা প্রচুর পরিমাণে ভিনরাজ্যে স্থানান্তরের ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। রক্তের নির্ধারিত তাপমাত্রা ও সংরক্ষণবিধি মেনে তবেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহণ করতে হবে। সেই দায়িত্ব থাকবে রক্ত সরবরাহকারী ব্লাড ব্যাঙ্কের। অন্যদিকে, রক্ত গ্রহণকারী ব্লাড ব্যাঙ্ককে সেই রক্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রক্তদাতার সম্মতিপত্রে উল্লেখ থাকতে হবে যে, প্রয়োজনে তাঁর দেওয়া রক্ত অন্য লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কেও ব্যবহার করা যেতে পারে। রক্তের সঙ্গে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন বা টিটিআই পরীক্ষার রিপোর্ট এবং নির্ধারিত তাপমাত্রায় পরিবহণের নথিও দিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে কোনও ধরনের জটিলতা এড়াতেও স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। রক্তের ব্যাচ নম্বর ক্রস-ম্যাচিং সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য সমস্ত জটিলতার দায় থাকবে রক্ত সরবরাহকারী ব্লাড ব্যাঙ্কের। ক্রস-ম্যাচিং সংক্রান্ত দায় থাকবে রক্ত গ্রহণকারী ব্লাড ব্যাঙ্কের। এছাড়া, কোনও ব্লাড ব্যাঙ্ক শুধুমাত্র নিজেদের প্রতিষ্ঠানের রোগীদের জন্য রক্ত আটকে রাখতে পারবে না। প্রয়োজন অনুযায়ী সব রোগীকেই রক্ত সরবরাহ করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রক্ত আন্তঃরাজ্য স্থানান্তরের আগে স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ভিনরাজ্যে রক্ত পাঠানোর আগে এই ফর্মটি পূরণ করতে হবে ব্লাড ব্যাঙ্কগুলিকে।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.