সুব্রত বিশ্বাস: শহরে সোয়াইন ফ্লু-র থাবা৷ সিএমআরআই-এ মৃত্যু একজনের৷ এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন বলে ডেথ সার্টিফিকেট উল্লেখ করা হয়েছে৷
[গিরিশ পার্কে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা]
মৃতের নাম দেবলা বিশ্বাস৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে৷ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি৷ কাকদ্বীপেই চিকিৎসা চলছিল দেবলার৷ প্রথমে রক্ত পরীক্ষায় তেমন কিছুই রিপোর্টে পাওয়া যায়নি৷ অথচ জ্বরও কমছিল না৷ বুধবার শারীরিক অবস্থা অবনতি হলে দেবলা বিশ্বাসকে আনা হয় কলকাতায়৷ ভরতি করা হয় সিএমআরআই-এ ৷ ফের রক্ত পরীক্ষা করা হয় তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার রক্তে এইচওয়ানএনওয়ান ভাইরাস পাওয়া গিয়েছিল৷ তড়িঘড়ি রোগীকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে৷ বেশ কয়েকঘণ্টা আইসোলেশন ওয়ার্ডে রেখেই চিকিৎসা চলে ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷ বৃহস্পতিবার মারা যান দেবলা বিশ্বাস৷ তাঁর ডেথ সার্টিফিকেটেও এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে৷ রক্তের নমুনা পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরেও৷
[মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার স্টেশনেই শৌচালয়]
এদিকে, বি আর সিং হাসপাতালে চরম ডেঙ্গুর আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল চত্বরের আবাসিক ও কর্মীদের দশজন এই রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। দিনকয়েক আগে আক্রান্তদের মধ্যে দু’জনের মৃত্যু ঘটে। মৃত ওই বৃদ্ধা আবাসনেই থাকতেন। হাসপাতালের রেডিওগ্রাফার ববিরও মৃত্যু ঘটে৷ হাসপাতালের মেট্রনও ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভরতি। হাসপাতালের কর্মী, আবাসিক ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর গৌতম দাশগুপ্ত বলেন, মশা নিধনে পুরসভা ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছে। পুরসভার মতো নিয়ে হাসপাতাল রোগ প্রতিরোধের সব ব্যবস্থাই করেছে। দিনকয়েক আগেই রাজ্যে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে৷ বেলেঘাটা আইডিতে জ্বরের উপসর্গ নিয়ে ভরতি হয়েছিলেন অনেকেই৷ দেগঙ্গায় কয়েকদিন আগেই এক রোগিনীর মৃত্যু হয়৷ তাঁর ডেথ সার্টিফিকেটেও উল্লেখ ছিল ডেঙ্গির৷ তাতেই রাজ্যে ডেঙ্গু বা ম্যালেরিয়ায় মতো রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যবাসী৷ যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷ তারপরেও আবার সোয়াইন ফ্লু-র থাবায় ছড়িয়েছে আতঙ্ক৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন