অর্ণব আইচ: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর অসন্তুষ্ট আদালত। প্রতিদিনই চার্জশিটের কপি চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। একবার সেই আবেদন খারিজ করেছিলেন বিচারক। তার পরেও বুধবার একই আবেদন জানান তাঁর আইনজীবী। তখনই পার্থ চট্টোপাধ্যায়কে ১ হাজার টাকা জরিমানা করেন আলিপুর আদালতের বিচারক। উল্লেখ্য, চার্জশিট এখন আদালত গ্রহণ করেনি। তাই তার কপি এখনও পার্থ চট্টোপাধ্যায়কে কপি দেওয়া সম্ভব হয়নি।
এদিনও আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এদিনও সেই আবেদন খারজি করে দেন বিচারক। আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
[আরও পড়ুন: কাউকে বাড়তি গুরুত্ব নয়, আলোচনার মাধ্যমেই স্থায়ী উপাচার্য নির্বাচন, জানাল সুপ্রিম কোর্ট]
দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। আদালতের নির্দেশে তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একে একে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। গতবছর জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে সিবিআই-ও গ্রেপ্তার করে তাঁকে। তৈরি করা হয় চার্জশিট। কিন্তু তা এখনও আদালত গ্রহণ করেনি।
গ্রেপ্তারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মন্ত্রী গ্রেপ্তার হলে চার্জশিটে রাজভবনের অনুমোদনের প্রয়োজন। কিন্তু সিবিআই চার্জশিট তৈরি করলেও তাতে রাজ্যপালের অনুমোদন মিলছিল না। ফলে তা গ্রহণ করছিল না আদালত। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানাল, অবশেষে অনুমোদন দিয়েছে রাজভবন। এবার আদালতের পরবর্তী যা পদক্ষেপ করার তা করতে পারে।
সর্বশেষ খবর
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’