সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। তারই মাঝে নয়া ভাবনা রাজ্য সরকারের। ‘সারপ্লাস ট্রান্সফার’ আওতায় বদলি প্রক্রিয়া আপাতত স্থগিতের ভাবনা রাজ্য সরকারের। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলেই খবর।
শিক্ষকদের বদলি নিয়ে বারবার হয়রানির অভিযোগ উঠেছে। বদলিতে স্বচ্ছতা আনতে গত ২০২৩ সালে ‘সারপ্লাস ট্রান্সফার’ চালু হয়। এই পদ্ধতিতে আপাতত বদলি স্থগিত করে দেওয়া হয়েছে। তার ফলে চলতি বছর যাঁদের বদলির সম্ভাবনা ছিল, তা স্থগিত হয়ে গেল। আবার যাঁদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হয়ে আসার কথা ছিল, তা-ও ভেস্তে গেল।
কিন্তু কেন বদলি প্রক্রিয়া স্থগিত হল? কেউ কেউ বলছেন, প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। সেক্ষেত্রে বহু স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কম হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বদলি হলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা আরও কমে যেতে পারে। তাতে সমস্যায় পড়রে স্কুলগুলি। সে কারণে আপাতত বদলি প্রক্রিয়া স্থগিত। রাজ্য় সরকারের নয়া ভাবনার ফলে বহু শিক্ষক-শিক্ষিকা অসন্তুষ্ট বলেই খবর।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?