Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ব্ল্যাকমেল

তরুণীকে গণধর্ষণ করে ভিডিও তুলে ব্ল্যাকমেল করল ‘বন্ধু’রাই

গ্রেপ্তার দুই নাবালক-সহ ৩।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৯, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৯, ১০:২২

options
link
তরুণীকে গণধর্ষণ করে ভিডিও তুলে ব্ল্যাকমেল করল ‘বন্ধু’রাই zoom
ছবি - প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: ফের শহরে গণধর্ষিতা তরুণী। মহানবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে তাদের হাতেই ওই তরুণী ধর্ষিত হন বলে অভিযোগ। ঘটনা সামনে আসার পর তা নাটকীয় মোড় নিয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, তিন অভিযুক্তর মধ্যে দু’জনই নাবালক। তাদের সাহায্য করেছে অভিযুক্ত তৃতীয়জন, যে কি না সাবালক।

একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে গণধর্ষণের সময় মোবাইলে তার ভিডিও তুলে তরুণীর এক আত্মীয়াকেও পাঠিয়ে দেয় তারা। সেই ভিডিও দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। তদন্ত শুরু করে দুই নাবালককে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ কুমার নামে ওই ২০ বছর বয়সের যুবককে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, ষড়যন্ত্র ও আইটি আইন লাগু করা হয়েছে। বুধবার দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। অভিযুক্ত যুবককে শিয়ালদহ আদালতে তোলা হলে তার জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, পুজোর আগেই সল্টলেকের বাসিন্দা ১৯ বছরের ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় এক নাবালকের। তাঁরা বাইরে দেখা করেন। নাবালক তার দুই বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় তরুণীকে। পুজোর সময় একসঙ্গে ঘোরার পরিকল্পনা করা হয়। তরুণী এতে রাজিও হন। প্রথমে বন্ধুর মতোই ঘুরছিলেন তাঁরা। তিন বন্ধুকে বিশ্বাস করে ফেলেন তরুণী। নবমীর রাতে তাঁকে বেলেঘাটার প্যারীমোহন লেনের একটি নির্মীয়মাণ বাড়িতে গল্প করার জন্য নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই অন্ধকারের মধ্যে তাঁকে গণধর্ষণ করে ওই যুবক ও দুই নাবালক। গণধর্ষণের দৃশ্যের ভিডিও তোলা হয়। কাউকে এই ঘটনা বলা হলে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

তরুণী চিৎকার করে এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করলে তারা ওই ফুটেজ যুবতীর এক আত্মীয়কে পাঠায়। তখনকার মতো পালিয়ে গেলেও তারা ব্ল্যাকমেলও করতে শুরু করে। তরুণী বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়। তিনি ব্যাংকশাল আদালতে গোপন জবানবন্দি দেন। পুলিশ মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করে। ফাঁদ পেতে প্রথমে এক নাবালককে ধরা হয়। তার সূত্র ধরে অন্য নাবালককেও আটক করা হয়। নারকেলডাঙা মেন রোড থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। ওই যুবক আসলে বিহারের ছাপড়ার বাসিন্দা। কলকাতায় থেকে কাজ করে। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.