স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: লাইসেন্স পাওয়ার বয়স হয়নি৷ তা সত্ত্বেও নাবালক ছেলেকে বাইক কিনে দিয়েছিলেন বড়লোক বাবা৷ আর সেই বাইক নিয়ে রেস করতে গিয়ে প্রাণ হারাল বছর সতেরোর ওই কিশোর৷ শুক্রবার রাতে সোনারপুর থানার জয়েনপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃত কিশোরের নাম প্রীতম ঘোষ (১৭)৷ সোনারপুরের ঘাষিয়ারা এলাকার বাসিন্দা৷
(বিধানসভায় বেনজির নিগ্রহের শিকার অধ্যক্ষ, মুলতবি অধিবেশন)
স্থানীয় সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ছাত্র ওই কিশোর৷ বাবা প্রোমোটার৷ টাকার অভাব নেই৷ তাই ছেলের আবদার মেনেই কয়েকদিন আগে লক্ষাধিক টাকার একটি বাইক কিনে দেন তিনি৷ বেপরোয়া গতিতে সেই বাইক নিয়েই দিনরাত এলাকা দাপিয়ে বেড়াতে শুরু করে সে৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টেও নতুন বাইক নিয়ে একাধিক ছবি পোস্ট করে সে৷ বৃহস্পতিবার রাতে জয়েনপুর এলাকায় বাইক রেসিং করছিল একদল কিশোর ও যুবক৷ নতুন বাইক নিয়ে তাদের সঙ্গে পাল্লা দিতে যায় প্রীতমও৷ তবে তখন কেউ জানত না গতির লড়াইয়ের এমন বেগতিক পরিণতি হবে৷ জানা গিয়েছে, ঝড়ের গতিতে ছুটছিল প্রীতমের বাইক৷ হঠাত্ রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে৷ রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা লেগে চুরমার হয়ে যায় বাইকটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতমের৷ পুলিশ সূত্রে জানা যায়, প্রীতমের মাথায় কোনও হেলমেট ছিল না৷ স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই রাস্তায় রেস করতে দেখা যায় এই যুবকদের৷ কারও মাথায় হেলমেট থাকে না৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশি টহলদারি না থাকার কারণে এই বেআইনি রেসিংয়ের বাড়বাড়ন্ত হয়েছে৷
(রাতের অন্ধকারে স্কুল গুঁড়িয়ে দিল প্রোমোটার)
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!