নব্যেন্দু হাজরা: ভরা পৌষে ফাল্গুনের আমেজ। তাপমাত্রার (Temperature) পারদ ঊর্ধ্বমুখী। সোয়েটার, জ্যাকেট, কম্বল দূরে সরিয়ে রেখে হাঁসফাঁস আমজনতার। দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি শুরু হচ্ছে। রাতেও সেভাবে শীতের আমেজ উপভোগ করতে পারছেন না কেউই। তার ফলে মনখারাপ শীতবিলাসীদের।
চলতি বছর দফায় দফায় বাধাপ্রাপ্ত হয়েছে শীত (Winter)। তবে যেটুকু সময় স্থায়ী হয়েছে, সেই সময়ে বেশ ভালই ব্যাটিং করেছে। বর্ষশেষে বেশ ভালই ঠান্ডা উপভোগ করতে পেরেছেন আমজনতা। তবে বছরের শুরুর প্রথম সপ্তাহের মধ্যে গা ঢাকা দিয়েছে শীত। গত পাঁচ দিনে প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতার। বৃহস্পতিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। চলতি মরসুমে কী তবে আর শীতের দেখা পাওয়া যাবে না? বহু শীতবিলাসীর মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের জন্য কিছুটা হলেও আশার খবর শুনিয়েছে আলিপুর হাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: হাওড়া জেলা তৃণমূলের দায়িত্বে ফিরহাদ, মানভঞ্জনে ‘বেসুরো’ রাজীবকে প্রথম ফোন]
তবে আপাতত কয়েকদিন এমন আবহাওয়াই বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকবে। দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। রাতে খুবই হালকা শীতের আমেজ বজায় থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাতে ও সকালে শীতের সামান্য আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পরিমাণ ৯৮ শতাংশ।
হিমাচল সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে পারদ হু হু করে নামবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। কুয়াশার চাদরে ঢাকতে পারে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে।
[আরও পড়ুন: কাঁথি পুরসভায় প্রশাসক বদলের বিজ্ঞপ্তিতে এখনই অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, জানাল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?