সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের গোড়াতেও শীতের দেখা নেই৷ এই আক্ষেপ ছিল শহরবাসীর৷ যা কিছুটা হলেও মিটল সোমবার সকালে৷ সপ্তাহের শুরুতেই উষ্ণতার পারদ একধাপে ২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে৷
তবে একেই শীতের শুরু বলে এখনও মানতে নারাজ আবহাওবিদরা৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চাইতে যা এখনও ১ ডিগ্রি বেশি৷ আন্দামান উপকূলে তৈরি হওয়া নিম্নচাপকেই এর জন্য দায়ী বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা৷ তাঁদের কথায়, এর ফলেই শীতের আগমন ঘটতে এখনও কিছুটা সময় লাগবে৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাশিয়ার মারে নাজেহাল! যুদ্ধের মাঝেই সেনাপ্রধানকে বরখাস্ত ক্ষুব্ধ জেলেনস্কির
-
ইস্টবেঙ্গলে হাবাস, মোহনবাগানে প্যানোস, দুই নতুন হেডস্যরের অধীনে ডার্বির প্রস্তুতিতে দুই প্রধান
-
‘আমি নিজেই অপরাধী,’ তসলিমার প্রত্যাবর্তনে অকপট ‘স্বীকারোক্তি’ জয় গোস্বামীর, কেন?
-
‘চাইলে জামাকাপড় খুলে রাস্তায় মারতে পারি’, রাখঢাক না করেই অভিষেককে আক্রমণ দিলীপের
-
‘তুলে দেওয়া হোক নিট, চিকিৎসা-শিক্ষায় রাজ্যকে দেওয়া হোক পূর্ণ ক্ষমতা’, দাবি বিজয়ের