অর্ণব আইচ: ফের কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল মাদক পাচারকারী চক্র। তাদের থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। জানা গিয়েছে, রবিবার রাতে ক্যানাল সাউথ রোড থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে এসটিএফের আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই বাকিদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।
[আরও পড়ুন: টালা ব্রিজে মেরামতির জের, বন্ধ ধর্মতলাগামী ৯টি রুটের বাস]
জানা গিয়েছে, গোপন সূ্ত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে ক্যানাল সাউথ রোডের চিংড়িহাটা এলাকায় তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সেই সময় তিন ব্যক্তির আচরণে সন্দেহ হয় আধিকারিকদের। এরপরই বাকিবিল্লা গাজি, আকতারুল গাজি ও মহম্মদ আলি আহমেদ নামে ওই তিনজনকে আটকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা। কথায় অসংগতি মিলতেই তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মাদকগুলি মায়ানমার থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার। কিন্তু আদতে কোথা থেকে এসেছিল ইয়াবা ট্যাবলেট? আর কারা জড়িত এই চক্রের সঙ্গে? কতদিন ধরেই বা এই চক্রে জড়িত এই তিনজন তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেদর মধ্যে এক ব্যক্তি মণিপুরের বাসিন্দা। কিন্তু বাকি দু’জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বাকিবুল্লা গাজির বাড়ি বসিরহাট। অন্যদিকে স্বরূপনগরের বাসিন্দা আকতারুল গাজি। এই প্রথম নয়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এর আগেও কলকাতা থেকে মাদক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। রবিবার ধৃত এই তিনজনের সঙ্গে তাদের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: কামালগাজি উড়ালপুলে বেড়ে উঠছে অশ্বত্থ গাছ, হেলদোল নেই প্রশাসনের]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা