তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা। আজ তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থাকার সামনে এই ঘটনা ঘটে। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওঠে ‘চোর চোর’ স্লোগান।
এই বিষয়ে আরও খবর
সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়।
আজ সকাল থেকে বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাঁদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর। কয়েক মুহূর্তের মধ্যে তাঁর জামাকাপড় অপরিষ্কার হয়ে যায়। ওঠে ‘চোর’, ‘তোলাবাজ’ স্লোগান। সেই অবস্থায় তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
পালাবদলের পর দুর্নীতি, মারধর, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। ডিম হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ডিমের পাশাপাশি হাতে নতুন অস্ত্র তুলে নিলেন জনতা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
শিকেয় মক্কা চুক্তি! হাউথি হামলায় সৌদিকে একা ফেলে পালাল পাকিস্তান, ‘ড্যামেজ কন্ট্রোলে’ শাহবাজ
-
‘হিন্দির প্রসারে অনন্য ভূমিকা ছিল নেতাজির’, মাতৃভাষা মাথায় রেখে হিন্দি শেখার পরামর্শ শাহের
-
রশিদকে পিটিয়ে চার-ছক্কায় বিরাট রেকর্ড অভিষেকের, ‘শোধ’ নিলেন ১১২ ব্যাটারের ব্যর্থতার!
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ



