অর্ণব দাস, বারারকপুর: কলকাতা সফরে মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন (Prithvirajsing Roopun)। সোমবার সকালে সস্ত্রীক পুজো দিলেন দক্ষিণেশ্বরে। ঘুরে দেখলেন বেলুড় মঠ। কথা বললেন মহারাজদের সঙ্গেও।

তিনদিনের জন্য সস্ত্রীক কলকাতা সফরে এসেছেন পৃথ্বীরাজ সিং রূপন। সোমবার সকালে তাঁরা পৌঁছে যান দক্ষিণেশ্বরে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। মন্দিরে প্রবেশ করার মাত্রই তাঁদের স্বাগত জানান মন্দিরের অছি কুশল চৌধুরী। এরপর মা ভবতারিণীর পুজো দেন মরিশাসের রাষ্ট্রপতি। প্রায় ৪৫ মিনিট দক্ষিণেশ্বর মন্দিরে কাটান তাঁরা। এরপর শিব মন্দির দর্শন করেন তিনি। পৃথ্বীরাজ সিং রূপন যান গঙ্গার ঘাটেও। ঘুরে দেখেন বেলুড়। বেশ কিছুক্ষণ মহারাজদের সঙ্গে কথা বলেন। তারপর যান রামকৃষ্ণ দেবের ঘরে। রাধা-কৃষ্ণ মন্দিরেও।
[আরও পড়ুন: ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের]
প্রসঙ্গত, একজন আইনজীবী রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। ২০১৯ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব পান তিনি। কলকাতায় একটি একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মরিশাসের রাষ্ট্রপতি।
[আরও পড়ুন: কেন মিলল না অ্যাম্বুল্যান্স? খুদের দেহ ব্যাগে কেন? উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যদপ্তরের]
সর্বশেষ খবর
-
বৈভবেই লক্ষ্মীলাভ! আইপিএলের পর জাতীয় দলে তরুণ তুর্কি, সম্প্রচার সত্ত্ব নিতে কাড়াকাড়ি!
-
তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার
-
ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
-
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়
-
‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার