Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Scholarship

ধর্মের ভিত্তিতে ভাতায় ‘না’ রাজ্যের, দেখে নিন বন্ধ হচ্ছে কোন কোন প্রকল্প

ধর্মের ভিত্তিতে বাড়তি সুবিধা নয়, এবার প্রয়োজন অনুযায়ী মিলবে সরকারি প্রকল্প। রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হত, তা বন্ধ করে সেই বার্তাই দিল বিজেপি সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৭:৩০

options
link
ধর্মের ভিত্তিতে ভাতায় ‘না’ রাজ্যের, দেখে নিন বন্ধ হচ্ছে কোন কোন প্রকল্প zoom
ধর্মের ভিত্তিতে ভাতায় 'না' রাজ্যের, দেখে নিন বন্ধ হচ্ছে কোন কোন প্রকল্প

ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়! রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হত তা বন্ধ করে সেই বার্তাই দিয়েছে সরকার। বাংলায় বিজেপি সরকারের এখনও ১০ দিনও পেরোয়নি। ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে ধর্মগুরু, সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস থেকে তা বন্ধ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ভাতা এবার বন্ধ হতে চলেছে।

১. ঐক্যশ্রী- রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি) মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা বছরে পেত ১ থেকে ৫ হাজার টাকা। একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন ৫ থেকে ১০ হাজার টাকা। পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলত ৩০ হাজার টাকা। তবে এক্ষেত্রে কিছু শর্তও ছিল। এবার বন্ধ হচ্ছে এই প্রকল্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. ওয়েসিস স্কলারশিপ- রাজ্যের তফশিলি জাতি ও উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায়। তবে এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতাও।

৩. ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ- অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে। পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফে পিছিয়ে পড়াদের এই আর্থিক সাহায্য করা হয় লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত এই প্রকল্পটিও এবার বন্ধ হতে চলেছে।

৪. পুরোহিতভাতা- কয়েকবছর আগে ধর্মগুরুদের জন্যও ভাতা চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। মাসে এই প্রকল্পে পুরোহিতরা পেতেন ১৫০০ টাকা। গত মার্চে তা বাড়িতে ২০০০ টাকা করার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাড়ি মেরামতির জন্য পেতেন ১ লক্ষ ২০ হাজার টাকা। বন্ধ হচ্ছে এই প্রকল্প।

৫. ইমাম-মোয়াজ্জেম ভাতা- মুসলিম ধর্মগুরুদের জন্যও ভাতার ব্যবস্থা করেছিল পূর্বতন রাজ্যসরকার। এই প্রকল্পে বর্তমানে মাসে ২ হাজার টাকা পেতেন ইমাম-মোয়াজ্জেমরা। জুন মাস থেকে আর মিলবে না এই টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.