সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা দেখালেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের জমিতে সমীক্ষা চালাবে রাজ্য সরকার। সমীক্ষা চালানোর পর চার সপ্তাহের মধ্যে কৃষকদের জমির ভাগ নির্ধারণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে সব ল্যান্ড রেকর্ড আছে তাই বৈষম্যের কোনও প্রশ্নই ওঠে না।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি জরিপ শেষ হয়ে গেলে ল্যান্ড রেকর্ড অনুযায়ী কোর্টের সময়সীমার মধ্যেই জমি ফেরত দেওয়া হবে কৃষকদের। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জমির বর্গাদাররা যে চুক্তিতে ওই জমিতে চাষ করতেন, তাঁরা একই চুক্তিতে বহাল থাকবেন। এ বিষয়ে এদিনই বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ বৈধ নয়। আইন মেনে জমি অধিগ্রহণ হয়নি। আগামী ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশকে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আদালতের নিয়ম মেনেই কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে জমি চাষযোগ্য নয়, রাজ্য সরকার সেই সব জমি পুনরায় চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেবে বলে আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে ভ্যাটিকান যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মিউনিখ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ইউরোপ সফরে যাবেন শিল্পপতিদের এক প্রতিনিধি দল। ইউরোপ সফরের পর চিন সফরে যাবে রাজ্যের সাত প্রতিনিধির একটি দল।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?