সংবাদ প্রতিদিন ব্যুরো: কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অ্যালকেমিস্টকর্তা কেডি সিংকে গ্রেপ্তার করেছে ইডি। বুধবারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ধৃত অ্যালকেমিস্ট কর্তা তৃণমূলের প্রাক্তন সাংসদ। ফলে চিটফান্ড কাণ্ডে তাঁর এই গ্রেপ্তারিকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে বিঁধছে বিজেপি। পালটা জবাবে তৃণমূলের দাবি, কেডি সিংয়ের সঙ্গে এখন তৃণমূলের কোনও যোগ নেই। বরং উনি মুকুল রায় ঘনিষ্ঠ।
কেডি সিং গ্রেপ্তারি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এই চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন তৃণমূল নেতারা। পঞ্জি স্কিমের আড়ালে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবার তাদের সম্পত্তি বেচে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হবে।” একইসঙ্গে তাঁর কটাক্ষ, “কান টানলেই মাথা আসে। এবার রাঘব বোয়ালরা ধরা পড়বেন।”
[আরও পড়ুন : কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং]
তবে রাজ্যসভার প্রাক্তন সাংসদের গ্রেপ্তারি নিয়ে বিজেপি নেতা মুকুল রায়কে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “কেডি সিংকে দলে এনেছিল মুকুল রায়। তাঁকে নিয়ে দলকে ভুল বুঝিয়েছিল। অ্যালকেমিস্ট থেকে টাকা পেয়েছেন মুকুল। তাঁকে এখনই গ্রেপ্তার করা হোক।” তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “কেডির দোষ থাকলে তাঁকে গ্রেপ্তার করুক। কিন্তু নির্বাচনের আগে চমক দেওযার জন্য এই পদক্ষেপ হলে তৃণমূল আন্দোলনে নামবে।”
প্রায় একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। বললেন, “ইডি অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা। কেডি সিং-এর দোষ দেখেছে তাই গ্রেপ্তার করেছে। তবে ওর সঙ্গে দীর্ঘদিন দলের কোনও সম্পর্ক নেই। উনি এখন আর দলের রাজ্যসভার সাংসদও নন।” সবমিলিয়ে একুশের নির্বাচনের আগে চিটফান্ড মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদের গ্রেপ্তারি ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে।
প্রসঙ্গত, এদিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে দিল্লির আদালতে পেশ করে ইডি। আদালতে প্রাক্তন সাংসদকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
[আরও পড়ুন : ‘দিলীপ ঘোষের থেকে অভিষেকের গ্রহণযোগ্যতা বেশি, তাই ঈর্ষা’, কটাক্ষ সৌগত রায়ের]
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’