এবার পুলিশের জালে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। আজ, মঙ্গলবার আদালতে তোলা নিয়ে যাওয়ার সময় তৃণমূল নেতার দাবি, প্রতিহিংসা করে ২০১৮ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
এই বিষয়ে আরও খবর
সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।
গত কয়েকদিন আগে সল্টলেকের এক ব্যাবসায়ী তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে একটি অভিযোগ জানান। যেখানে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ জানান। শুধু তাই নয়, বিভিন্ন সময় ওই ব্যবসায়ীকে সব্যসাচী দত্ত টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দেয় পুলিশের বিশাল একটি দল। সেখানে হাতেনাতে সল্টলেক-রাজারহাট এলাকার দাপুটে এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বলে রাখা প্রয়োজন, গত ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃণমূলের রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত। এরপর ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। এমনকী দলবদল করেই ২০২১ এ বিধাননগর বিধানসভার বিজেপি প্রার্থী হন। যদিও সুজিত বসুর কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপর ২০২১ সালে আবার তৃণমূলে কামব্যাক! ২০২২ এর বিধাননগর পুরসভা নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পুরবোর্ডের চেয়ার পার্সন করা হয় সব্যসাচীকে। এবারের বঙ্গ ভোটে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করেছিল তৃণমূল। কিন্তু বিপুল গেরুয়া ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি সব্যসাচী। এরপর বারাসতের সংসদীয় জেলার চেয়ারম্যান হন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বৈভবেই লক্ষ্মীলাভ! আইপিএলের পর জাতীয় দলে তরুণ তুর্কি, সম্প্রচার সত্ত্ব নিতে কাড়াকাড়ি!
-
তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার
-
ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
-
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়
-
‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার



