বিধান নস্কর: পঞ্চায়েত নির্বাচন মিটতে না মিটতে শহরাঞ্চলেও এবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই উপলক্ষে একটি সভা ছিল দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। সেখানেই দুই পক্ষের সংঘর্ষে ছড়াল চূড়ান্ত উত্তেজনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ওয়ার্ডের পৌরমাতা গোপা পাণ্ডে এই সভার আয়োজন করেছিলেন। প্রস্তুতি সভা ঘিরে ছিল প্রচুর মানুষের ভিড়। কিন্তু হঠাৎ করেই অভিযোগ ওঠে যে স্থানীয় দুই দুষ্কৃতী, এলাকায় কালী এবং ভোম্বল নামে পরিচিতরা হামলা চালায় পৌরমাতার উপর। তৃণমূল কংগ্রেস কর্মী এবং চার নম্বর ওয়ার্ডের পৌর পিতার ঘনিষ্ঠ তারা বলে জানা গিয়েছে। কলোনির বহু মানুষকে একত্রিত করে সশস্ত্র অবস্থায় কাউন্সিলর গোপা পাণ্ডে-সহ তাঁর অনুগামীদের উপর আচমকা হামলা চালায় কালী ও ভোম্বল।
[আরও পড়ুন: ভোটগণনার আগের রাতে উত্তপ্ত দিনহাটা, স্ট্রংরুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষে TMC-BJP]
হামলায় এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন কাউন্সিলর যে তাঁকে এবং তাঁর কয়েকজন কর্মীকে স্থানীয় দমদম মিউনিসিপালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়। গোপা পাণ্ডের সমর্থকদের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষ এই হামলা চালায়। কিন্তু সমস্যা হল, পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসার পাশাপাশি এলাকায় এলাকায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে উঠছে, তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। সাধারণ মানুষ কীভাবে পরিত্রাণ পাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও দমদম থানার পুলিশ ঘটনাস্থলে যায়নি। এমনকী হাসপাতালেও পুলিশের কোনও দেখা মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মী দাবি করেন, পুরো বিষয়টি তাঁরা স্থানীয় বিধায়ক ব্রাত্য বসুকে জানিয়েছেন।
[আরও পড়ুন: ইডেনে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার খরচ কত? টিকিটের দাম ঘোষণা করল CAB]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত