সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর’ পোস্ট রুখতে কঠোর তৃণমূল। এই ধরনের পোস্ট তৃণমূল কোনওভাবেই সমর্থন করে না, তা সাফ জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি, এই পোস্ট বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই অবিলম্বে তা সরিয়ে নিতে হবে। পোস্ট না সরালে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
গত বৃহস্পতিবার যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দেবাংশুর স্পষ্ট অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, ”প্রয়োজনে বিধানসভার চেয়ে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক।” তিনি এও মনে করিয়ে দিয়েছেন, ২০১৮’র পুনরাবৃত্তি হলে ২০১৯-এরও হবে। দলের মুখে কালি লাগতে দেবেন না – এই আবেদনও জানিয়েছেন দেবাংশু। পুরভোটের আগে দেবাংশুর পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
[আরও পড়ুন: কেন লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস? কমিশন অফ রেলওয়ে সেফটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য]
দেবাংশুর পোস্টের পরই ফের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ আই সাপোর্ট ওয়ান পার্সন ওয়ান পোস্ট ইন এআইটিসি (#ISUPPORTONEPERSONONEPOSTinAITC)। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সমর্থনে ছাত্র যুব সংগঠনের অনেককেই একই পোস্ট করতে দেখা যায়। সুদীপ রাহা, তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো তরুণ ব্রিগেডের অনেকের ফেসবুক প্রোফাইলের কভারও রাতারাতি বদলে যায়। তরুণ নেতাদের সমর্থন জানিয়ে একই টুইট করতে দেখা যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও। পরে টুইটটি ডিলিট করে দেওয়া হয়। দাবি, অনুমতি ছাড়াই টুইটটি করা হয়েছিল। 
[আরও পড়ুন: ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ও হবে’, পুরভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের যুবনেতা দেবাংশুর]
সর্বশেষ খবর
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
