নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর একটা নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ধর্মতলা, লালবাজার, হাজরা, খিদিরপুর, গোলপার্ক, যাদবপুর, বেহালায় বিক্ষোভ মিছিলে শামিল হন তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদ দেখালেন সাংসদ-বিধায়ক থেকে দলের সর্বস্তরের নেতৃত্ব। ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খিদিরপুরে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, হাজরায় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। গড়িয়াহাটে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাজরায় মদন মিত্রও বিক্ষোভে অংশ নেন। টালিগঞ্জে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও রাসবিহারীতে মালা রায় বিক্ষোভে নেতৃত্ব দেন। বেহালায় মিছিলে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “গুটিকয়েক লোক নিয়ে গিয়ে পাহাড়কে আবার অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। তাতেই শেষ নয়। আবার আমাদের নেত্রীকেও অপমান করছে। কিছুতেই মেনে নেব না।”
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা