গোবিন্দ রায়: বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ। কাঁথি ধর্ষণ মামলায় এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি।
কাঁথিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিল নাবালিকার পরিবার। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত তৃণমূল নেতা শুভদীপ গিরিকে। ওই মামলার শুনানিতে মঙ্গলবার কাঁথি থানার ওসিকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ওসিকে বলেন, “আমি ভাল বুঝতে পারছি অভিযুক্তর উপর আপনার সফট কর্ণার আছে। আদালতকে এত সহজভাবে নেবেন না। আমার বিশ্বাস আপনারা জানেন কোথায় অভিযুক্ত আছে। যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করুন।” বিচারপতি আরও বলেন, “আগের নির্দেশ পালন করা হয়নি। আইও একাধিক বার রেড করেও শুভদীপকে ধরতে পারেনি পুলিশ।” পালটা অভিযুক্তের আইনজীবী বলেন, “সহমতের ভিত্তিতে শারিরীক সম্পর্ক রয়েছে। হোয়াটসঅ্যাপের কথা বার্তা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক।”
[আরও পড়ুন: বিতর্কের মাঝেই বাড়ল আবাস যোজনা অনুমোদনের সময়সীমা, নবান্নকে চিঠি কেন্দ্রের]
এদিকে সিট গঠনের আরজি জানান মামলাকারীর আইনজীবী। মঙ্গলবার দু’পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বলা হয়েছিল, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে এবং তিনি যেন নিম্ন আদালত থেকে জামিন না পান তার চেষ্টা করতে হবে পুলিশকে। এবার মান্থার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্জে শুভদীপ গিরি।
প্রসঙ্গত, কাঁথি নাবালিকা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজনীতি। কারণ, অভিযুক্ত যুবক তৃণমূল নেতা বলেই খবর। অভিযোগ, তৃণমূল নেতা হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না। এদিকে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া, ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।
[আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে বাবা খুন: গ্রেপ্তার আরও ২, আজই মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর]
সর্বশেষ খবর
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর
-
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের
-
বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্টকেও টেক্কা, ফাল্গুনী পাঠকের গরবার টিকিট বিকোচ্ছে দু’লাখে
-
মুজিবহত্যার অভিশপ্ত ১৫ আগস্ট! ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামি লিগ, বাংলাদেশে ঝটিকা মিছিল, আটক শতাধিক
-
জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?