অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ভরা এজলাস। কাঠগড়ায় দাঁড়িয়ে রেশন দুর্নীতির ইডির হাতে ধৃত শংকর আঢ্য। ব্যাঙ্কশাল আদালতে উপস্থিত তৃণমূল নেতার পরিবারের লোকজন। বাবার সঙ্গে কথা বলতে এগিয়ে যান তাঁর ছেলে গোপাল। শুনানি চলাকালীন বাবার কানে কানে কথায় বিরক্ত বিচারক শুভেন্দু সাহা। বাবার মতো তাঁকেও গ্রেপ্তারির হুমকি দেন বিচারক।
গোপালকে উদ্দেশ্য করে বিচারক বলেন, “দ্বিতীয়বার এই রকম সুযোগ দেওয়া হবে না। গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হবে।” তবে বাবা ও ছেলের মধ্যে কী কথা হচ্ছিল, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, বিচারকের হুঁশিয়ারির পর কাউকেই আর কথা বলতে দেখা যায়নি।
[আরও পড়ুন: ইডির উপর হামলা ‘বোকামি’, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী]
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে সামনে আসে শংকর আঢ্যর নাম। ইডি তার পরই বনগাঁর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায়। প্রায় ১৬ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার শংকর। শুক্রবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিন আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, কমপক্ষে ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। তার মধ্যে ২ হাজার কোটি টাকা দুবাই এবং বাংলাদেশে পাচার করা হয়েছে। শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে বলেই দাবি তদন্তকারীদের।
[আরও পড়ুন: ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি, ২ হাজার কোটি টাকা দুবাই পাচার, বিস্ফোরক ইডি]
সর্বশেষ খবর
-
মার্কিন মুলুকে কঠোর আইন! মাঝপথে প্র্যাকটিস বন্ধ করে হোটেলে ফিরলেন রোনাল্ডোরা
-
বাংলায় বন্দেমাতরম মিউজিয়াম, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ইসলামাবাদ হয়ে উঠছে! দেশ ‘বাঁচাতে’ আজান বন্ধের পথে ডেনমার্ক
-
সপ্তাহান্তে দুর্যোগের লাল সতর্কতা উত্তরবঙ্গে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি
-
কিছুতেই মিলছে না মুখ! লেকটাউনের পর জন্মভূমি আর্জেন্টিনাতেও মেসি-মূর্তি নিয়ে মশকরা