কলকাতা বিমানবন্দর চত্বরে মঙ্গলবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটেছিল। দেখানো হয়েছিল কালো পতাকা, জুতো। উঠেছিল ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান। এই ঘটনা নিয়েই এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সৌগত রায়। চিঠিতে বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী ও সৌরভ শিকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজারি বোর্ডের বৈঠক ছিল। এলাকার সাংসদ হিসেবে সেখানে যোগ দিতে গিয়েছিলেন সৌগত রায়। উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়কও। বৈঠকে ঢোকার আগেই তৃণমূল সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। তাঁকে ঘিরে ওঠে ‘চোর চোর’, ‘গো ব্যাক’ স্লোগান। দেখানো হয় কালো পতাকা, জুতো। পরে পুলিশ গিয়ে সেখান থেকে সাংসদকে উদ্ধার করে। এবিষয়ে সৌগত রায় বলেন, “নিন্দার ভাষা নেই। সরকারি মিটিং করতে এসে হেনস্তা হতে হয়েছে। সকলে বিজেপির লোক। উদ্দেশ্যপ্রণদিতভাবে হেনস্তা করা হয়েছে। ওরা চায় আমি এয়ারপোর্ট অ্য়াডভাইজারি কমিটির চেয়ারম্যানের পদটা ছেড়ে দিই। কিন্তু পদ ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।” এরপরই বুধবার বিজেপির দুই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন সৌগত।
আরও পড়ুন:
এবিষয়ে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, “সৌগত রায়ের (Saugata Roy) মতো অপ্রাসঙ্গিক এক ব্যক্তির পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এতদিন ধরে যে পাপ উনি করেছেন তার প্রতিফলন ঘটেছে। এয়ারপোর্ট এলাকার প্রতিটি হকারের কাছ থেকে তোলাবাজি করা হয়েছে। সৌগত রায়ের লোকজন ট্যাক্সি সিন্ডিকেট চালিয়েছে। ভুক্তোভোগীরা বিক্ষোভ দেখিয়েছেন। এতদিন তাঁরা ভয়ে চুপ করে থাকতেন। আমি চাই স্পিকার ওম বিড়লা এই ঘটনার ব্যাখ্যা চান। এয়ারপোর্টকে কেন্দ্র করে সৌগতবাবু যা দুর্নীতি করেছে তার ফাইল আমি পৌঁছে দিয়ে আসব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!