সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি ইস্যুতে অসমকে অশান্ত করে আগুন জ্বালানোর অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বৃহস্পতিবার শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদের আটকে দেওয়ার পরই এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
[ অসমে বাধার মুখে তৃণমূল, শিলচর বিমানবন্দরে আটকানো হল প্রতিনিধিদের ]
বৃহস্পতিবারই অসমে পৌঁছায় তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল৷ কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাঁদের৷ শুধু তাই নয়, মমতাবালা ঠাকুর ও মহুয়া মৈত্রকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁর অভিযোগ, শয়ে শয়ে পুলিশ তাঁদের ঘিরে ধরেছে৷ ফোন কেড়ে নেওয়া হচ্ছে৷ মহুয়া মৈত্র, মমতাবালা ও সুখেন্দুশেখর রায়কে মারধরও করা হয়েছে৷ যদিও এর প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু বলেন, “তৃণমূল যদি মনে করে সব জায়গায় স্বচ্ছন্দে চলে যাবে তাহলে ভুল করছে৷ এ রাজ্যেও তো দিল্লি থেকে কেউ এলে তাঁকে আটকানো হয়৷ আমাকেও ধুলাগড়ে যেতে দেওয়া হয়নি৷ তৃণমূল এ রাজ্যে যা করছে করুক৷ অন্য রাজ্যেও অশান্তি করতে চাইবে তা তারা মেনে নেবে কেন? অসমে আগুন জ্বালানোর কোনও অধিকার নেই তৃণমূলের৷”
একই প্রতিক্রিয়া বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের৷ এদিন বাংলায় নাগরিকপঞ্জির দাবিতে কলকাতায় বিজেপির যে মিছিল হয় সেখানে নেতৃত্ব দেন লকেট৷ সেই মিছিল থেকেই লকেটের পালটা প্রশ্ন, “তৃণমূলের প্রতিনিধি দল অসমে গিয়েছিল কেন? কোনও বাঙালির বিরুদ্ধে তো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ ভারতীয়দের থেকে বিদেশিদের আলাদা করা হয়েছে৷ তাহলে কেন তৃণমূল সেখানে গিয়েছিল? অসমে অশান্তি তৈরির চেষ্টা করছে বলেই অভিযোগ লকেটের৷”
[ ছিল ভূমিপুত্র হল বাংলাদেশি, এনআরসি কেবল ভুলে ভরা! ]
এদিকে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ডেরেক ও’ব্রায়ান বলেন, “আইন ভাঙার তো কোনও প্রশ্ন ছিল না৷ তৃণমূলের তরফে যাঁরা গিয়েছিলেন তাঁরা সকলেই জনপ্রতিনিধি৷ তাঁরা আইন জানেন৷ আইন তো ভাঙতে যাননি৷ তাহলে তাঁদের কেন এমনভাবে আটকানো হল? দেশে যে সুপার এমার্জেন্সি চলছে তা আর নতুন করে বলে দেওয়ার কিছু নয়৷”
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!