Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূলের

উপনির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও ভোট কমল বিজেপির৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:৫৮

options
link
১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূলের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও ফুটল ঘাসফুল৷ বিপুল ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী৷ নিকটতম প্রতিদ্বন্দীকে ৫ হাজার ৪৮২ ভোটে হারালেন তৃণমূল প্রার্থী অমিত সিং৷ অমিত পেয়েছেন ৭ হাজার ৯২৬টি ভোট৷ উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ এর আগেও এই কেন্দ্রে দ্বিতীয় স্থানেই ছিল বিজেপি। তবে গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির খবর, দ্বিতীয় স্থানটি ধরে রাখলেও ভোট কমেছে তাদের। অন্যদিকে, জয়ের ব্যবধান বেশ খানিকটা বেড়েছে তৃণমূলের।   

[অমিল ট্রেনের টিকিট, বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যাত্রাভঙ্গ ৫০০ প্রতিনিধির]

বিজেপি প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৪৪টি ভোট৷ তৃতীয় স্থানে রয়েছে সিপিএম৷ প্রাপ্ত ভোট ১ হাজার ১১টি৷ ২০১৬ সালে মারা যান ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত৷ তাঁর মৃত্যুর পর প্রায় দু’বছর থমকে ছিল উপনির্বাচন৷ অবশেষে তৃণমূল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েন অমিত সিং৷ প্রতিদ্বন্দীদের হারিয়ে ৭ হাজার ৯২৬টি ভোটে জয়ী হন তিনি৷ উন্নয়নের নিরিখে মানুষ তাঁকে কাউন্সিলর হিসাবে বেছে নিয়েছেন বলেই জানান সদ্য জয়ী তৃণমূল প্রার্থী অমিত সিং৷

Advertisement

[আমডাঙার জমায়েতে পালটা প্রতিরোধের ডাক সূর্যকান্তের]

মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে অমিত৷ পাশের ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং। দীর্ঘদিন কাউন্সিলর না থাকায় বিভিন্ন প্রশাসনিক কাজে বাধ্য হয়েই তাঁর দ্বারস্থ হন ১১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হাসিমুখে তাঁদের পাশে দাঁড়াচ্ছিলেন তারকও। এমনকী কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্পের সুফল পেতেও বিস্তর কাঠখড় পোহাতে হচ্ছিল এলাকাবাসীদের। সমস্যা হচ্ছিল মৃতদেহ সৎকারেও৷ এমন অভিযোগও একাধিকবার জানিয়েছেন এলাকাবাসীরা৷ অবশেষে প্রায় দু’বছরের মাথায় উপনির্বাচনে তৃণমূল জয়ী হওয়ায় সমস্যার সমাধান হল৷ ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই আবির খেলায় মাতেন তৃণমূল কর্মীরা৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.