অর্ণব আইচ: ফের শহরের রাস্তা থেকে অপহৃত শিশুকন্যা। এবার ঘুমন্ত মায়ের পাশ থেকে এক বছর দুই মাসের শিশুকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো এলাকার মার্কা স্কোয়ার থানা এলাকায়। নিখোঁজ শিশুর নাম পিংকি খাতুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের দুই সন্তানকে নিয়ে রাস্তায় শুয়েছিলেন নিখাদ পারভিন। একদিকে ছিল মেয়ে পিঙ্কি অন্যদিকে চার বছরের ছেলে ফারহান। আসিফ নামের এক ব্যক্তির সূত্রে জানা যায়, রাত আড়াইটে নাগদ ঘটনাটি ঘটে। ঘুম থেকে উঠে কোনও কারণে বাইরে এসেছিলেন আসিফ। তখন তিনি দেখতে পান, শিশুকে কোলে নিয়ে এক যুবক তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। সন্দেহ তখনই হয়েছিল আসিফের। ঘরে ফিরে আরেকজনকে ডেকেওছিলেন তিনি। কিন্তু ঘুমন্ত ব্যক্তি ওঠেননি। আবার বাইরে বেরিয়ে দেখেন কেউ নেই। ততক্ষণে কানা গলিতে ঢুকে গিয়েছে ওই যুবক। এরপর ইসলাম মিস্ত্রি নামে আরও একজনের নজরে পড়ে যুবক। যুবককে জোরে হাঁটতে দেখে ইসলাম পিছুও নিয়েছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। ভেবেছিলেন, শিশুটির বোধহয় কিছু হয়েছে। সে কারণেই তাকে ওভাবে নিয়ে যাওয়া হচ্ছে।
[সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল কংগ্রেসের কার্যালয়]
সকালবেলা উঠে মেয়েকে না দেখতে পেয়ে কান্নাকাটি জুড়ে দেন নিখাদ পারভিন। ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। চিত্রশিল্পীকে ডেকে এনে অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীর পোট্রেট আঁকানো হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শহরের রাস্তা থেকে এর আগেও শিশু অপহরণের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বউবাজার এলাকা থেকে দু’টি শিশু অপহরণ হয়েছিল। পরে বিহারের দিকে তাদের সন্ধান মেলে। হেয়ারস্ট্রিটের ১১ বছরের শিশুকন্যা অপহরণের স্মৃতিও টাটকা। গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছিল তাকে।
[বাড়ির বিশ্বস্ত চালকই চোর, উদ্ধার খোওয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না]
সর্বশেষ খবর
-
ভক্তির সামনে মাথা নুইয়েছিল ব্রিটিশ দম্ভ! গরান কাঠের বেড়ায় ইংরেজদের জব্দ করেছিলেন রাসমণি
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী