সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বাজার, গমগম করছে চারদিক৷ তারমধ্যে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন দুষ্কৃতী৷ মদ্যপ অবস্থায় তারাই বেধকর মারধর করল টলি অভিনেতা সায়ক চক্রবর্তীকে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে৷ কিন্তু থেমে থাকেননি তিনি৷ সমাজ বিরোধীদের পরিচয় প্রকাশ্যে আনার জন্য, ঘটনাস্থল থেকেই ফেসবুক লাইভ করেন৷ সেখানেই স্পষ্ট দেখা যায় বাজার দাপিয়ে বেড়াচ্ছে লাঠিধারী দুষ্কৃতীরা৷ প্রচণ্ড মারের ফলে গুরুতর আহত হন অভিনেতা৷ বর্তমানে বাঘাযতীন স্টেট জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়৷ তদন্তে নেমেছে পুলিশ৷
[অঙ্গদানের নজির শহরে, মৃত কিশোরীর অঙ্গে প্রাণ পেল ৩ জন]
জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে যান অভিনেতা সায়ক চক্রবর্তী ও তাঁর এক বন্ধু৷ অভিযোগ, স্কুটি রাখা নিয়ে তাঁদের ঝামেলা বাঁধায় এলাকার কয়েকজন দুষ্কৃতী৷ বচসার মধ্যে তারা হঠাৎই চড়াও হয় সায়ক ও তাঁর বন্ধুর উপরে৷ ভাঙচুর চালান হয় তাঁদের গাড়িতে এবং আশেপাশের বাইক ও সাইকেলে৷ সঙ্গে সঙ্গে চলে বেপরোয়া চড়-থাপ্পর৷ বাঁশ দিতে তাঁদের বেধরক পেটানো হয় বলেও অভিযোগ৷ এলাকায় দুষ্কৃতীদের দাপট এতটাই প্রখর যে, প্রতিবাদ করলে আক্রান্ত হতে হয় কয়েকজন স্থানীয় বাসিন্দাকেও।
[আদালতে জয় শামির, ‘মডেল’ হাসিনের খোরপোশের আবেদন খারিজ]
ঘটনার পরে কিন্তু কোনও ভাবেই দমে যাননি অভিনেতা সায়ক চক্রবর্তী৷ সাহসিকতার পরিচয় দিয়ে এবং দুষ্কৃতীদের আসল স্বরূপ সমাজের সামনে তুলে ধরতে ঘটনাস্থল থেকেই ফেসবুক লাইভ করেন তিনি৷ সেখানে স্পষ্ট দেখা যায়, লাঠি হাতে গড়িয়া স্টেশনের বাজার এলাকা দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা৷ সঙ্গে চলছে অশ্রাব্য ভাষার ফোয়ারা৷ জানা গিয়েছে, এরপর পাটুলি থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে৷ পুলিশের দাবি, গড়িয়া স্টেশন বাজার তাদের এলাকার অন্তর্গত নয়৷ পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ বর্তমান, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টলি অভিনেতা৷ ভরা বাজারে এমন দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়৷
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি
-
বিরিয়ানি-ফুচকা থেকে মালপোয়া, মাত্র ২ টাকায় ভরপেট খানা! চর্চায় খুদে পড়ুয়াদের বিরাট ‘খাদ্য মেলা’
-
পুজোয় আর নয় ভিআইপি পাস! দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত, কী জানালেন রুদ্রনীল?