Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬

বেপরোয়া গাড়ি, প্রতিবাদ করায় প্রহৃত টলিউড অভিনেতা

মারধর করা হয় তাঁর মা-বাবাকেও

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ০৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ০৪:৫৭

options
link
বেপরোয়া গাড়ি, প্রতিবাদ করায় প্রহৃত টলিউড অভিনেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক প্রতিবাদ করায় স্থানীয় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেতে হল টলিউডের এক তরুণ অভিনেতাকে। হরিদেবপুরের ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় অভিনেতা সোহেল দত্তকে প্রচণ্ড মারধর করে দুষ্কৃতীরা। ছেলেকে বাঁচাতে গেলে মারধর করা হয় সোহেলের বাবাকেও। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

sohail_web

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় মা-বাবার সঙ্গে গাড়িতে মন্দিরে যাচ্ছিলেন সোহেল। ধারাপাড়া রোড ও করুণাময়ী ব্রিজের সংযোগস্থলে তাঁদের এক পরিচিতকে হেনস্তা হতে দেখেন তিনি। বেপরোয়া গাড়ি চালানো নিয়েই স্থানীয় এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল তাঁর পরিচিতের। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতে যান সোহেল। অভিযোগ, এরপরই কয়েকজন স্থানীয় তাঁকে বেধড়ক মারধর করে। প্রহৃত হন সোহেলের বাবাও। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

sohail_web.1jpg

এই ঘটনায় সৌরভ সিং নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধারাপাড়ার বাসিন্দা সৌরভ গাড়িটি চালাচ্ছিল। একটি জন্মদিনের পার্টি সেরে বন্ধুদের নিয়ে ফিরছিল সৌরভ। সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। বউ কথা কও, তারে আমি চোখে দেখিনি-র মতো জনপ্রিয়ল সিরিয়ালে অভিনয় করেছেন বছর সতেরোর এই অভিনেতা। প্রতিবাদ করে সোহেলের প্রহৃত হওয়ার ঘটনায় সরব হয়েছেন টলিউডের বহু শিল্পী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.