অর্ণব আইচ: বাসের কন্ডাক্টর ও পুলিশের বচসায় উত্তপ্ত কলকাতার ব্যস্ত রাসবিহারী চত্বর। অভিযোগ, ফাইন দিতে রাজি না হয়ে ট্রাফিক সার্জেন্টের হাতে প্রহৃত হয়েছেন কন্ডাক্টর। তারপরই প্রতিবাদে নামেন প্রায় ৮০টি বাসের চালক। পরপর বাস দাঁড় করিয়ে দেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় দেখা দিয়েছে বিস্তর যানজট।
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন প্রিয়া সিনেমা হলের সামনে ৩সি/১ রুটের একটি বাস থামান কর্ত্যব্যরত ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক আইন ভাঙার জন্য আগেই জরিমানা ধার্য করা হয়েছিল ওই বাসটির উপর। তাই কন্ডাক্টরকে ২০০০ টাকার বকেয়া জরিমানা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন সার্জেন্ট। তিনি তা দিতে অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার জেরে বাসের কন্ডাক্টরকে চড় মারেন ওই পুলিশকর্মী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে মুখর হয়ে উঠেন ৩সি/১ ও ৩সি/২ রুটের বাসচালকরা। রাসবিহারী অ্যাভেনিউয়ের বাস থামিয়ে দেন তাঁরা। দেশপ্রিয় পার্ক ও ট্রায়াঙ্গুলার পার্কের মধ্যে ব্যস্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে পরে প্রায় ৮০টি বাস। ফলে সৃষ্টি হয় বিস্তর যানজটের।
বাসচালকদের অভিযোগ, প্রায়ই মাঝ রাস্তায় বাস থামিয়ে জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনও নিয়মে ধার ধারে না তাঁরা। ফলে হয়রানির মুখে পড়তে হয় তাঁদের। এদিকে পুলিশের অভিযোগ, ট্রাফিক আইনকে নিয়মিত বুড়ো আঙুল দেখাচ্ছে বাসচালকরা। চলে যাত্রী তোলার জন্য রেষারেষি। ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এহেন বেলাগাম গতিবিধিতে রাশ টানতেই জরিমানা আদায়ে জোর দেওয়া হয়েছে।
[ক্লাসরুমে ‘গণচুম্বন’, বহিষ্কৃত হাওড়ার নামী স্কুলের ৬ ছাত্রছাত্রী]
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের