রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আজ দুরন্ত তো কাল রাজধানী এক্সপ্রেস৷ একের পর এক নামজাদা ট্রেনের খাবারের গুণগত মান নিয়ে যাত্রীদের ক্ষোভের অন্ত নেই৷ কখনও খাবার পচা আবার কখনও বা খাবারের মধ্যে পিঁপড়ে বা পোকা থাকারও অভিযোগ তুলেছেন যাত্রীরা৷ সোমবারই যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ তুলে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা৷ একের পর এক অভিযোগের পর যাত্রীদের ক্ষোভ প্রশমনে আসরে খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷
[মুম্বই মেলের শৌচাগার থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ]
সোমবার কলকাতায় বিজেপির ট্রেডার্স সেল আয়োজিত এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সেখানেই রেলের খাবারের গুণগত মানে যাত্রীদের ক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীকে৷ ওই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘‘এবার থেকে যাত্রীদের কথা ভেবে ট্রেনের প্যান্ট্রিতে লাগানো হবে ক্যামেরা৷ রান্নার প্রক্রিয়া ক্যামেরাবন্দিও করা হবে৷’’ যাত্রীদের কথা ভেবে আরও নতুন নতুন চিন্তাভাবনা ভারতীয় রেলের৷ এবার থেকে আর বিল ছাড়া কোনও খাবারই যাত্রীদের বিক্রি করতে পারবে না ক্যাটারিং সংস্থা৷ খাবার কিনলে ক্যাটারিং সংস্থার কর্মীদের থেকে যাত্রীদের বিল চাওয়ার পরামর্শ দিয়েছেন রেলমন্ত্রী৷ বিল না দিতে পারলে খাবারের টাকা না মেটানোর কথাও বলেন তিনি৷
[কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র]
শহরে এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল রেলমন্ত্রীর৷ বিজেপি ট্রেডার্স সেলের অনুষ্ঠান শেষে লঘু উদ্যোগ ভারতী সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেন পীযূষ গোয়েল৷ আগের অনুষ্ঠানের মতো এখানে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ বর্তমান কেন্দ্রীয় সরকারই একমাত্র রেলের উন্নতিকরণে প্রচুর টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন তিনি৷ রেলমন্ত্রী বলেন, ‘‘আগে বছরের পর বছর পেরিয়ে গেলেও রেলওয়ে ট্র্যাক তৈরি হত না৷ নতুন ট্রেন ঘোষণা হত না৷ মোদি সরকার ক্ষমতায় আসার পর ১লক্ষ ৪৮কোটি টাকা বিনিয়োগ করেছে৷ কোনও রাজনীতি ছাড়াই রেল বাজেট পেশ করেছে কেন্দ্র৷’’
গেরুয়া শিবিরের প্রশংসার পাশাপাশি পূর্বতন কেন্দ্র সরকারের সমালোচনা করেন তিনি৷ অর্থনৈতিকভাবে রুগ্ন বার্ন স্ট্যান্ডার্ডকে পুনরুজ্জীবিত করার বিষয়ে কেন্দ্র সরকার উদ্যোগ নেবে না বলেও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ