অর্ণব আইচ: বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। বাঁচেনি সেই বন্ধুও। সোমবার বেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় (Kolkata)। স্বাভাবিকভাবেই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ দুই পরিবার।
আলিপুরের ডিএল খান রোড এলাকার বাসিন্দা ওই দুই কিশোর। নাম রাজ মোদক (১৪) এবং রমেন্দ্র চৌধুরী(১৩)। স্থানীয়রা জানিয়েছেন, রোজকার মতো এদিনও রাস্তার ধারে খেলছিল দুই বন্ধু। আচমকাই পুকুরে পড়ে যায় রাজ। বাঁচানোর জন্য চিৎকার করতে শুরু করে সে। বন্ধুকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় রমেন্দ্র। কিন্তু বন্ধুকে বাঁচাতে পারেনি সে। এদিকে নিজেও উঠে আসতে পারেনি সে। তাদের হাবুডুবু খেতে দেখেন স্থানীয় এক মহিলা।
[আরও পড়ুন: Durga Puja 2021: করোনা আবহে বাড়ি গিয়ে প্রতিমা তৈরিতে নারাজ মৃৎশিল্পীরা, চিন্তায় বনেদি পরিবারগুলি]

সাহায্যের জন্য চিৎকার শুরু করে তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলকর্মীদের খবর দেন। তাঁরা এসে দুজনকে উদ্ধার করেন। পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
[আরও পড়ুন: কয়লা কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের, ধৃত লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ী]
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস