অর্ণব আইচ: খাস কলকাতায় দুই নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ। ঘরে আটকে রেখে তাদের নির্যাতন করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বেহালার সরশুনা থানার পুলিশ। এখনও অধরা এক অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ওই দুই নির্যাতিতা বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল। তবে তারপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে খোঁজাখুঁজি। সরশুনার চন্দ্রপল্লির একটি ঘর দু’জনকে পাওয়া যায়। তারা জানায়, বিশ্বজিৎ ওফরে সুখেন এবং কালু নামে দু’জন তাদের ওই ঘরে আটকে রাখে। সেখানেই তাদের যৌন নির্যাতন করা হয় বলেই অভিযোগ।
এই ঘটনায় সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বিশ্বজিৎ ওরফে সুখেনকে গ্রেপ্তার করে। সে ঠাকুরপুকুরের শশীভূষণ রোডের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। তবে এই ঘটনার পর থেকে কালু পলাতক। শুক্রবার বিশ্বজিৎকে আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার চিন্তাভাবনা পুলিশের।
সর্বশেষ খবর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
-
অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!